২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভ্যাম্পায়ার ডায়েরিজ’ থেকে বিদায় ঘটছে বনির 

একের পর এক কেন্দ্রিয় চরিত্রের অভিনয়শিল্পীরা বিদায় নিচ্ছেন 'ভ্যাম্পায়ার ডায়েরিজ’ থেকে। ষষ্ঠ সিজনেই মায়ার ঘুমে আচ্ছন্ন এলেনা গিলবাটর্ চরিত্রের অভিনেত্রী নিনা ডবরেভ আর ফিরে আসেননি সপ্তম সিজনে। এখন শোনা যাচ্ছে বনি বেনেট চরিত্রটিরও অন্তধর্ান ঘটতে চলেছে। ফলে জনপ্রিয় এই সিরিয়াল হারাবে ক্যাট গ্রাহামকেও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 11:46 AM

Updated : 11 Oct 2022, 08:04 PM

শোনা যাচ্ছে অষ্টম সিজনের পর থেকেই আর ‘ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এ ফিরবেন না ক্যাট। ২০০৯ সাল থেকে এই অতিপ্রাকৃত ড্রামা সিরিজটিতে ক্ষমতাধর ডাইনি বনি বেনেটের চরিত্রে অভিনয় করে আসছেন তিনি।

ইউএস উইকলি বলছে, ২৬ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই সিরিজ থেকে বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন। ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় একটি ফোরামে ক্যাট বলেন, “সিজন ৮ হতে যাচ্ছে আমার অভিনীত শেষ সিজন। আমার শুধু মনে হয়, এরপর আমি যেখানেই যাই, বাকিরাও যেন আমার সঙ্গে থাকে। ওরা সঙ্গে থাকলেই সব ঠিক থাকবে। তাদের ছেড়ে চলে যাওয়া আমার জন্য সবচেয়ে কষ্টকর, কারণ আমরা একটি পরিবারের মতো।”

গ্রাহাম জানিয়েছেন বনি চরিত্রটি সপ্তম সিজনের শেষের দিকে কিছু আবেগঘণ মুহূর্তের মুখোমুখি হবে। তিনি আরো বলেন, “আমার মনে হয় আমার সবচেয়ে বড় পর্বগুলো হতে যাচ্ছে ২০তম এবং ২১তম পর্ব। এগুলো চরিত্রটির জন্য বেশ গুরুত্বপূর্ণ, ঘটনাপ্রবাহ বেশ বড় মোড় আসতে চলেছে। ”

এখানে বলে রাখা দরকার, সাইফনার কাইয়ের জাদুতে এলেনা আর বনির জীবন পরস্পরের সঙ্গে যুক্ত। কাজেই বনির মৃত্যুর অর্থ এলেনার ঘুম থেকে জেগে ওঠা। তবে কি সিরিজে আবার ফিরছেন নিনা ডবরেভ? জানার জন্য অষ্টম সিজনের জন্য অপেক্ষা না করে উপায় নেই।