২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রূপ বাড়াতে মৌমাছির কামড় খান প্যাল্ট্রো!

সৌন্দর্য চর্চার জন্য মানুষ কতো কিছুই না করে। অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রো মৌমাছির কামড়ও খেলেন। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 08:17 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

প্যাল্ট্রো জানান সৌন্দর্য বর্ধনের জন্য সম্প্রতি বেশ কিছু কাজ করেছেন তিনি। নিজেকে কম বয়সী এবং স্বাস্থ্যবান দেখানোর জন্য যে পন্থাগুলো অনুসরণ করেছেন তিনি, তার মধ্যে একটি হলো মৌমাছির কামড় খাওয়া।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, “আমি মৌমাছি হুলের খোঁচা সহ্য করেছি। এটি হাজার বছরের পুরোনো একটি সৌন্দর্য বর্ধন প্রক্রিয়া, যার নাম এপিথেরাপি। মানুষ শরীরের ক্ষয় থেকে মুক্তি পেতে এই পন্থা অবলম্বন করতো। এই গবেষণার ফল বেশ অসাধারণ। কিন্তু সত্যি বলতে কি, এটা বেশ যন্ত্রণাদায়ক”।

এগুলোর পাশাপাশি ৪৩ বছর বয়সী প্যাল্ট্রো আরো কিছু চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে গিয়েছেন। যেমন তিনি শুধুমাত্র খনিজ উপাদানযুক্ত সানস্ক্রিন ব্যবহার করেছেন, সেই সঙ্গে কোনো রাসায়নিক পদার্থনির্ভর সামগ্রী ব্যবহার থেকে বিরত থেকেছেন। তিনি সব ধরনের সুগন্ধী ব্যবহারও ছেড়ে দিয়েছেন।