২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকের সাবেক বান্ধবীর যন্ত্রণায় অতিষ্ঠ ছিলেন প্রত্যুষা? 

ভারতীয় টিভি তারকা প্রত্যুষা ব্যানার্জীর মৃত্যু জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। এবার বিস্ফোরক এক তথ্য প্রকাশ করেছেন প্রত্যুষার ঘনিষ্ঠ বন্ধু কামিয়া পাঞ্জাবি। তার মতে, প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিং-এর সাবেক প্রেমিকা সালোনির কারণে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 07:15 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

কামিয়া এক সংবাদ সম্মেলনে জানান, রাহুল রাজ সিং-এর প্রাক্তন বান্ধবী সালোনি নাকি প্রত্যুষাকে নানাভাবে উত্যাক্ত করতেন। তিনি আরো বলেন, সালোনির ক্রমাগত শাসানো এবং মানসিক অত্যাচারে একেবারেই ভেঙ্গে পড়েছিলেন প্রত্যুষা। সালোনির বিরুদ্ধে নাকি মামলা করার কথাও ভেবেছিলেন তিনি। প্রেমিক রাহুলকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ কামিয়ার।

প্রত্যুষার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি খুন- এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও। শুরু থেকেই আঙুল উঠেছে রাহুলের দিকে। বাঙ্গুর নগর পুলিশের দাবি এক মেয়ের সঙ্গে রাহুলের ঘনিষ্ঠতাই আত্মহত্যা করতে প্ররোচিত করেছে তাকে।

‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির ঝুলন্ত মৃতদেহ ১ এপ্রিল তার বাসভবন থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসরোধেই মৃত্যু হয়েছে প্রত্যুষার।

পুরনো খবর:

ভারতীয় টিভি অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু
কে এই প্রত্যুষা ব্যানার্জি?
প্রত্যুষার মৃত্যু: হত্যা না আত্মহত্যা?
প্রত্যুষার মৃত্যু শ্বাসরোধেই
প্রত্যুষার মৃত্যুর আগে যা ঘটেছিল