'গেইম অফ থ্রোন্স’-এর গোমর ফাঁস!
জনপ্রিয় টিভি সিরিজ 'গেইম অফ থ্রোন্স’-এর নতুন সিজনের জন্য ভক্তদের তর সইছে না একেবারেই। ষষ্ঠ সিজনে কি কি পিলে চমকানো চমক থাকছে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরেই। এবার সে আলোচনায় খানিকটা ঘি ঢাললেন ব্রিটিশ তারকা অ্যালফি এলেন, যিনি সিরিজে থিওন গ্রেজয় চরিত্রে অভিনয় করছেন। সানসা স্টাকর্ এবং থিয়নের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে আভাস দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে অ্যালফি বলেন, "ষষ্ঠ সিজনের শুরুতেই আপনারা দেখবেন তুষারাবৃত, হীমশীতল এক বনের ভেতর দিয়ে সানসাকে নিয়ে ছুঁটছে থিওন। সে রামসের সঙ্গে প্রতারণা করে উইন্টারফেলের দেয়াল ভেদ করে পালিয়েছে"
নতুন সিজনের শুটিং-এর অভিজ্ঞতা দারুণ বলেই মন্তব্য করেছেন এই তারকা। জানালেন, প্রথমেই সানসার চরিত্রে অভিনয় করা সোফি টার্নারের সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যে অভিনয় করতে হয়েছে। সানসার জন্য থিওন নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত কি না এমন প্রশ্নে তিনি জানান, "সে নিজেকে উতসর্গ করে। কারণ আমি মনে করি, এই পৃথিবীতে নিজের কোনো মূল্য কিংবা অর্থ নেই তার কাছে। কাজেই সে তাদের (রামসের লোকদের) বিভ্রান্ত করে বা করার চেষ্টা করে অন্তত।"
এই চরিত্রগুলোর সঙ্গে সত্যিই কি ঘটতে চলেছে তা নতুন সিজন শুরু হলেই বোঝা যাবে। 'গেইম অফ থ্রোনস' এর ষষ্ঠ সিজন এইচবিও তে প্রচারিত হবে ২৪ এপ্রিল থেকে।
