২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকডর্ ভাঙা-গড়ার খেলায় 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান'

পুরো বিশ্বই এখন কাঁপছে 'ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস'-এর উন্মাদনায়। বহুল প্রতীক্ষিত সিনেমাটি মুক্তির পর এরই মধ্যে বেশ কয়েকটি দেশে প্রথম দিনের আয়ের রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। আন্তর্জাতিক বক্স-অফিসে শুক্রবারই সিনেমাটি আয় করেছে ৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে, শনিবার সকালের মধ্যেই সিনেমাটির আয় ১০ কোটিতে গিয়ে ঠেকবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 03:32 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শুধু তাই নয়, মুক্তির প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙার দিকেই সিনেমাটি এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 'দ্য হাঙ্গার গেইমস'-এর ১৫ কোটি মার্কিন ডলার আয়ের রেকর্ড ভেঙে সিনেমাটি প্রথম তিন দিনে ২০ কোটি মার্কিন ডলার আয় করে ফেলবে বলেই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, মেক্সিকো, ব্রাজিল, অস্ট্রেলিয়া, রাশিয়া এমনকি চীনেও মুক্তির প্রথম দিনে বড় আয় করেছে 'ব্যাটম্যান ভাসর্েস সুপারম্যান: ডন অফ জাস্টিস'। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে এ বছর সবচেয়ে বেশি আয় করা সিনেমা 'ডেডপুল'কেও ছাড়িয়েছে ব্যাটম্যান-সুপারম্যানের দ্বৈরথের কাহিনি। এশিয়ার বাজারে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং থাইল্যান্ডের বাজারেও দাপুটে সূচনা হয়েছে সিনেমাটির।

অবশ্য সমালোচকদের মন একেবারেই জয় করতে পারেনি সিনেমাটি। সুপারম্যান হেনরি ক্যাভিল বলছেন, দর্শকদের জন্যই নির্মিত এই সিনেমাটি। কাজেই দর্শকের মতামতই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দর্শক কি ভাবছে, তার প্রতিফলন বক্স-অফিসেই ঘটছে।