বক্স-অফিসে ভালো শুরু 'কাপুর অ্যান্ড সন্স'-এর
আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, ফাওয়াদ খান অভিনীত 'কাপুর অ্যান্ড সন্স' শুরুটা মোটামুটি হয়েছে বক্স-অফিসে। শুক্রবার মুক্তি পেয়ে দুদিনে সিনেমাটি আয় করে নিয়েছে ১৪ কোটি ৬০ লাখ রুপি।
বাস্তবের কথিত প্রেমিক যুগল আলিয়া-সিদ্ধার্থ দ্বিতীয়বারের মতো আবির্ভূত হয়েছেন পর্দা জুটি হিসেবে। এদিকে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের দ্বিতীয় বলিউডি সিনেমা এটি।
সামনেই ভারতে দোল উৎসবের ছুটি। নির্মাতারা আশা করছেন, ছুটির সময়টাতে সিনেমাপ্রেমীরা প্রেক্ষাগৃহে ভিড় করবেন এই সিনেমাটি দেখার জন্য। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইট থেকে জানা যায় 'কাপুর অ্যান্ড সন্স'- এর প্রথম দুদিনের আয়ের হিসেব, "তৃতীয় দিনে ভালো সংগ্রহের পথে আছে 'কাপুর অ্যান্ড সন্স'। শুক্রবার ৬.৮৫ কোটি, শনিবার ৭.৭৫ কোটি। মোট ১৪ কোটি ৬০ লাখ রুপি"।
সপ্তাহান্তে সিনেমাটির সংগ্রহ ২৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলেই ধারণা করছেন তারান আদার্শ।
বিশ্বজুড়ে ১৫০০ পদর্ায় মুক্তি পাওয়া সিনেমাটি নিমর্িত হয়েছে ৩৫ কোটি রুপি বাজেটে। ইতোমধ্যেই সংগীত ও স্যাটেলাইট সত্ব বিক্রি করে সিনেমাটি অন্তত ১৮ কোটি রুপি কামিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিটের তকমা পেতে সিনেমাটিকে বক্স-অফিস থেকে ৪৫ কোটি রুপি আয় করতে হবে।
আলিয়া-সিদ্ধার্থ-ফাওয়াদ ছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন ঋষি কাপুর, রজত কাপুর এবং রত্না পাঠক শাহ। কারান জোহার প্রোডাকশন্সে ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শাকুন বাত্রা।
