'এভাবে চলে যাবেন ভাবিনি'
তিন দশকেরও বেশি সময় ধরে ছোট ও বড় পদর্ায় দাপটের সঙ্গে অভিনয় করে চলা পারভিন সুলতানা দিতির মৃত্যুতে শোকাহত বাংলাদশের অভিনয় জগত।
দিতি অভিনীত সবশেষ সিনেমা 'সুইটহাটর্'-এর পরিচালক ওয়াজেদ আলী সুমন গ্লিটজকে বললেন, "ব্যাপারটা খুবই দু:খজনক। তিনি আমাদের এভাবে ছেড়ে চলে যাবেন তা আমরা কখনোই ভাবিনি। তার মৃত্যুসংবাদে আমি খুবই মর্মাহত।"
২০১৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া সিনেমাটিতে দিতির কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, "শুটিং এর সময় আমাদের সব কিছুই তিনি খেয়াল রাখতেন। তিনি আমার কাছে আমার আপন বড় বোনের মতো ছিলেন।"
অভিনেত্রী সুবণর্া মুস্তাফা ফেইসবুকে পোস্ট করেছেন দিতির সঙ্গে অভিনীত টেলিফিল্ম 'গেস্ট হাউস'-এর ইউটিউব লিঙ্ক। সঙ্গে লিখেছেন, "দিতিকে স্মরণ করছি। শুটিং চলাকালীন কতো মজাই না হতো! শান্তিতে ঘুমাও আমার অপরূপা বন্ধু।"
যৌথ প্রযোজনার সিনেমা 'শিকারী'র শুটিং-এ কলকাতায় অবস্থান করছেন অভিনেতা শাকিব খান। ফেইসবুকে তিনি লেখেন, "অভিনেত্রী পারভিন সুলতানা দিতি আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।"
ছবি: ফেইসবুক
