২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানভির-শাহরুখের কাণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সক্রিয় তারকাদের মধ্যে নিঃসন্দেহে উপরের দিকে থাকবে রানভির সিং-এর নাম। মজার মজার কর্মকাণ্ড করে বরাবরই ভক্তদের আনন্দ দেন এই তারকা। এবার প্রিয় তারকা শাহরুখ খানের জন্য সঙ্গে মিলে মজার এক কাণ্ড ঘটিছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 02:20 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

শাহরুখের পরবর্তী সিনেমা 'ফ্যান'- এর 'জাবড়া ফ্যান' গানটির ডাবস্ম্যাশ ভিডিও তৈরি করেছেন এই তারকা। সেই ভিডিওতে আবার আবিভর্ূত হয়েছেন খোদ শাহরুখ খান।

ভিডিওতে দেখা যায় 'ফ্যান' - এর পোস্টারের সামনে দাড়িয়ে 'জাবড়া ফ্যান' গানটির মতো করেই নাচছেন রানভির। হঠাৎ তাকে চমকে দিয়ে পোস্টারের পেছন থেকে বের হয়ে আসেন শাহরুখ নিজে। রানভিরের দিকে এক মুহূর্ত তাকিয়ে অবজ্ঞার ভান করে সামনে এগিয়ে যান তিনি। শাহরুখের ভক্তের ভূমিকায় অভিনয় করা রানভির মাটিতে লুটিয়ে পড়েন শাহরুখকে দেখার আনন্দে।

টুইটারে এই ডাবস্ম্যাশটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন রানভির। লেখেন, "সব মোশন পোস্টারের... বাপ!"। শাহরুখ জবাবে লেখেন, "মানিশ ভাই (মানিশ শর্মা) কি ধরনের নায়কদের সুযোগ করে দেয়! অদ্ভুত কাজকর্ম এদের!"

মানিশ শর্মা পরিচালিত 'ব্যান্ড বাজা বারাত' সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে রানভিরের। তিনিই নির্মাণ করেছেন শাহরুখের 'ফ্যান' সিনেমাটি। মুক্তি পাবে এপ্রিলের ১৫ তারিখে।

ভিডিও লিঙ্ক