আলিয়ার উপর চটেছেন সিদ্ধার্থ?
সাবেক প্রেমিকের কারণে এবার বর্তমান প্রেমিককে চটিয়ে বসেছেন অভিনেত্রী আলিয়া ভাট। শোনা যাচ্ছে এক পার্টিতে সাবেক প্রেমিকের সঙ্গে মেলামেশা করায় আলিয়ার উপর রেগে যান প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রা।
স্পটবয় বলছে, মুম্বাইয়ের এক লাউঞ্জে সম্প্রতি আলিয়ার দেখা হয়ে যায় তার সাবেক প্রেমিক আলি দাদারকারের সঙ্গে। সেদিন ওখানে পার্টির আয়োজন করেছিলেন আলিয়ার বন্ধুরা, অতিথি হিসেবে এসেছিলেন তার সাবেক প্রেমিকও।
দীর্ঘদিন পর আলিয়াকে দেখে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে যান আলি। কুশল বিনিময়ের পর সিদ্ধার্থের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন আলিয়া। কিছুক্ষণ পর যেচে পড়ে সাবেক প্রেমিকার সঙ্গে কয়েকবার কথা বলার চেষ্টা করেন আলি, যা মোটেও ভাল লাগেনি আলিয়ার বর্তমান প্রেমিক সিদ্ধার্থের।
আলিকে সরাসরি কিছু না বললেও আলিয়ার উপর ক্ষোভ প্রকাশ করেন সিদ্ধার্থ। এক পর্যায়ে দুজনকে ঝগড়া করতেও দেখা যায়। সিদ্ধার্থ খুবই রেগে যাওয়ায় শেষমেশ তাকে নিয়ে পার্টি ছেড়ে চলে যেতে বাধ্য হন আলিয়া।
২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আলিয়া এবং সিদ্ধার্থ। মূলত তখন থেকেই চলছে তাদের প্রেমের গুঞ্জন। তবে এখনও জনসম্মুখে তা স্বীকার করেননি এই জুটি।
