২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আসছি বলে পালিয়েছিলাম'

কর্মক্ষেত্রে লাঞ্চনা, নির্যাতনের শিকার হওয়া নারীদের জন্য যেন সাধারণ বিষয়। সভ্যতার উচ্চ শিখরে বসেও পুরুষ সহকর্মী, উর্ধ্বতন বা অধিনস্তরা নারীর কাছ থেকে সুযোগ নেয়ার চেষ্টা করেন। ক্যারিয়ারের শুরুতে তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন মিমি চক্রবর্তী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 06:29 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারে প্রকাশিত এক প্রবন্ধে তিনি লিখেছেন, “সে সময় রিহার্সাল করতে গিয়ে আমার পরিচালক মিসবিহেভ করেছিলেন। একটা নন এসি রুমে রিহার্সাল করতাম। এক দিন দুপুরে হঠাৎই ঘরের জানলা বন্ধ করে দিল। আমি তো ভাবছি, জানলা কেন বন্ধ করলো? কোনোদিন তো করে না! আর তার পরই রিহার্সালের নামে মিসবিহেভ করেছিল। তখন এতটা ছোট ছিলাম যে, বুঝতেই পারিনি কী হতে চলেছে। তবে একটা খারাপ কিছু যে হবে, তেমন একটা সিক্সথ সেন্স কাজ করেছিল। এক মিনিট আসছি বলে পালিয়েছিলাম। আর যাইনি সেখানে।”

প্রকাশিত প্রবন্ধে মিমি আরো স্মরণ করিয়ে দেন, মানসিকভাবে সচেতনতনার পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের আরো সতর্ক হওয়ার কথা।

নিজের সম্পর্কে তিনি বলেন, “অনেকে জানতে চান, আমি মানুষটা কেমন? মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে কেমন? আমি মধ্যপন্থী নই। স্পষ্টবাদী। ডমিনেটও করি না। আবার ডমিনেটেড হতেও পছন্দ করি না। আসলে আমার পরিবারের মধ্যে নারী-পুরুষের এই পার্থক্যটা দেখিনি। আত্মীয়দের মধ্যে অনেক মহিলাই তাদের স্বামীদের থেকে উঁচু র‌্যাঙ্কে কাজ করেন। কিন্তু কোনো ইগো সমস্যা হয়নি। বরং তারা বেস্ট ফ্রেন্ড। এই ব্যালেন্সটা খুব জরুরি। এটা দেখে আমি বড় হয়েছি। তাই আন্তর্জাতিক নারী দিবস বললে আলাদা করে আমার কিছু মনে হয় না।”

অপমানিত হওয়ার যে সময়ের কথা মিমি উল্লেখ করেছেন, সে সময় ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা পেয়েছেন মাত্র। পরবর্তীতে ‘বাপি বাড়ি যা’, ‘বোঝেনা সে বোঝে না’, ‘গল্প হলেও সত্যি’, ‘কাট-মুন্ডু’ এবং সবশেষে ‘শুধু তোমারই জন্য’ সিনেমায় তার অভিনয় প্রশংসা পেয়েছে।

টালিগঞ্জের টমবয় হিসেবে পরিচিত ২৭ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় মদ্যপ চালক ও তার সঙ্গীকে ধাওয়া করে ধরিয়ে দিয়ে তুমুল আলোচনার জন্মও দিয়েছেন।

পুরনো খবর:

রাজ আমার ফ্রেন্ড...ফুলস্টপ: মিমি
মিমির সাহসিকতায় বাঁচলো প্রাণ