কাকে বিয়ে করেছেন উর্মিলা?
৩ মার্চ হঠাৎ করেই খবর এলো, গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। তার বর মহসিন আখতার মির কাশ্মিরের একজন ব্যবসায়ী এবং মডেল। বিনোদন জগতের পরিচিত মুখ না হলেও মুম্বাই সিনেপাড়ায় তার উপস্থিতি ছিল অনেক আগে থেকেই।
উর্মিলার বিয়ের খবর চাউর হওয়ার পরপরই তার বরকে নিয়ে নানা তথ্য যোগাড় করেছে গসিপ ওয়েবসাইট মিসমালিনি ডটকম। আসুন জেনে নেই কে এই মহসিন আখতার।
১। টাইমস অফ ইন্ডিয়া আয়োজিত ২০০৭ সালের মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন মহসিন।
২। একটি সিনেমায় নায়কের চরিত্রেও অভিনয় করেন তিনি। ‘ইটস এ ম্যানস ওয়ার্ল্ড’ নামের এই সিনেমায় যৌনকর্মীর চরিত্রে দেখা যায় মহসিনকে।
৩। ২১ বছর বয়সে কাশ্মির ছেড়ে মুম্বাইয়ে চলে আসেন মহসিন। কারণ তার মা তাকে বিয়ে দিতে চাচ্ছিলেন, আর ঐ বয়সে সংসার পাতার ইচ্ছা ছিলনা তার।
৪। ২০১১ সালে মুক্তি পায় মহসিনের দ্বিতীয় চলচ্চিত্র, ‘দামাদাম মাস্ত কালান্দার’। এতে নিজের ভাইয়ের সঙ্গে অভিনয় করেন তিনি।
৫। শাহিদ কাপুরের সিনেমা ‘লাক বাই চান্স’-এ একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যার নাম ছিল কুনাল।
৬। মানিশ মালহোত্রা, যিনি উর্মিলার বিয়েতে অংশ নেয়া বলিউডের একমাত্র ব্যক্তি, তার সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিল মহসিনের। মহসিন ছিলেন মানিশের প্রতিষ্ঠানের একজন মডেল।
৭। র্যাম্পে তিনি হেঁটেছেন বড় বড় ডিজাইনারের পোশাক পড়ে, যার মধ্যে মানিশ মালহোত্রা ছাড়াও আছেন তারুন কুমার, ভিকরাম ফান্ডিস এবং রানা গিলের মত ডিজাইনাররা।
৮। বয়সে উর্মিলার চেয়ে প্রায় ১০ বছরের ছোট হবেন মহসিন, তার বয়স এখন ৩২-৩৩ বছর।
৯। এ আর রহমানের একটি ভিডিওতেও অভিনয় করেছিলেন তিনি, যার নাম 'এক মোহাব্বাত'।
