২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জয় বাংলা কনসার্ট 

সুর ও ইতিহাসের সম্মিলনে তারুণ্যকে উদ্দীপ্ত করতে আবারও আসছে জয় বাংলা কনসার্ট। দ্বিতীয়বারের আয়োজনে অংশ নিচ্ছে ওয়ারফেইজ, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, লালন, নেমেসিস, শুন্য এবং আরবোভাইরাস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 08:47 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এবং এর সহযোগী সংস্থা ইয়াং বাংলা আয়োজিত কনসার্টে গান শোনানোর পাশাপাশি এবারও শোনানো হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। ভাষণ শুরুর আগে শ্রোতা-দর্শকদের জন্য অভাবনীয় পরিবেশ সৃষ্টি করবে একদল শিল্পী।

গত বারের মতোই এবারও কনসার্টটি আর্মি স্টেডিয়ামে অনুষ্টিত হবে। কনসার্ট শুরু হবে বিকাল ৪টায়, চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্ট সবার জন্য উন্মুক্ত, তবে ওয়েবসাইটের নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটে নিবন্ধনের ঠিকানা: http://goo.gl/LRQZ3d। রেজিস্ট্রেশন করা যাবে ৬ মার্চ পর্যন্ত।

এবারের আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গত বছরের দারুণ সফল একটি আয়োজন ছিল এই কনসার্ট। অংশ নেয় ওয়ারফেইজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, শিরোনামহীন, নেমেসিস, আর্বোভাইরাস।
 

আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিচালনায় অর্কেস্ট্রায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় গতবারের অনুষ্ঠান। ব্যান্ডগুলো নিজেদের পরিবেশনার পাশাপাশি প্রত্যেকেই গেয়ে শোনায় জাগরনী গান।