২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানি লিওনির 'ইলেভেন মিনিটস'

আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন তবে আপনি কি হারাতে চলেছেন তা বুঝিয়ে দিতেই মাঠে নেমেছেন সানি লিওনি। সানি লিওনির 'ইলেভেন মিনিটস' দেখলে ধূমপান ছাড়ার কথা না ভেবে পারবেন না আপনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 02:44 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

৪ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটিতে বিদ্রুপাত্মক ভঙ্গিতে তুলে ধরা হয়েছে ধূমপানের কুফলগুলো। আর সিনেমায় সানি লিওনির অন্তভূর্ক্তি এক দারুণ চমক হয়েই এসেছে।

সানি লিওনি ছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা অলোক নাথ এবং ফিল্মফেয়ার জয়ী দিপাক ডোব্রিয়াল। সিনেমাটিতে দেখানো হয়, মৃতপ্রায় দিপাকের বাবা অলোক নাথ ছেলের অন্তিম ইচ্ছার কথা জানতে চান। ছেলে দেখিয়ে দেয় সানির ছবি। খুব ভেবে-চিন্তে রক্ষণশীল বাবা শেষ পর্যন্ত ভিন্ন এক অবতারে সানিকে হাজির করেন তার ছেলের সামনে। কিন্তু মৃত্যুপথযাত্রী ছেলে কি তার আশা মেটাতে সক্ষম হয়?

হাস্যরসপূর্ণ সিনেমাটিতে তিন তারকাই নৈপুণ্যের সাক্ষর রেখেছেন।

ধারণা করা হচ্ছে, পাওলো কোয়েলোর 'ইলেভেন মিনিটস' গল্পটি থেকে কিছুটা অনুপ্রেরণা নেয়া হয়েছে সিনেমাটি নির্মাণে। তবে ভারতীয় পারিপার্শ্বিকতায় সিনেমাটির উপস্থাপনা ইতিবাচক প্রভাবই ফেলেছে দর্শক-সমালোচক মহলে।