ভাইরাল হলো রানির মেয়ের জুতোর ছবি
বলিউড তারকা রানি মুখার্জি মা হয়েছেন অনেক দিন হলো। কিন্তু রানি তনয়া আদিরার মুখ এক ঝলকও দেখার সুযোগ পাননি তার ভক্তরা। ভক্তদের আশা কিছুটা মেটাতেই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের জুতোর ছবি পোস্ট করেছেন রানি। আর মুহূর্তেই ছবিটি হয়ে গেছে ভাইরাল।
সাদা রঙের ফিতেয় মোড়ানো ছোট্ট এক জোড়া গোলাপী জুতোর ছবি পোস্ট করে ক্যাপশনে রানি প্রকাশ করেছেন নিজের মাতৃত্বের উচ্ছ্বাস, "আমার সবচেয়ে বড় আনন্দ"।
গত বছরের ডিসেম্বরে প্রথম মা হবার আনন্দ লাভ করেন ৩৭ বছর বয়সী রানি। সে সময় তিনি লিখেছিলেন, "আমার সব অনুরাগীদের ধন্যবাদ। ঈশ্বর আমাকে সেরা উপহারটাই দিয়েছেন। আদিরা।"
মেয়ের জন্য নিজেকে মুম্বাই সিনেপাড়া থেকে দূরে সরিয়ে রেখেছেন রানি। তাকে শেষবার পর্দায় দেখা যায় ২০১৪ সালে। প্রদীপ সরকার পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার 'মার্দানি' সিনেমায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন।
