শত কোটি আয় করলো 'এয়ারলিফট'
বলিউডে বছরের প্রথম ব্লকবাস্টার হিট সরবরাহ করলেন আকশায় কুমার। মুক্তির ১০ দিনের মধ্যে ১০০ কোটি ছাড়ালো তার নতুন সিনেমা ‘এয়ারলিফট’-এর আয়।
নব্বইয়ের দশকে সংঘটিত ইরাক-কুয়েত যুদ্ধের পটভূমিতে বলা হয়েছে ‘এয়ারলিফট’এর গল্প। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২২ জানুয়ারি।
পহেলা ফেব্রুয়ারি টুইট করে বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, ৩১ জানুয়ারি, রবিবার ভারতের বাজারে ১০০ কোটির মাত্রা ছুঁয়েছে ‘এয়ারলিফট’। সাফল্যের এই যাত্রা এখনও চলছে পুরোদমে।
মুক্তির পরপরই বলিউড তারকাদের কাছ থেকে ব্যাপক সাড়া পায় আকশায় কুমারের নতুন এই সিনেমা। হৃত্বিক রোশান, অনুপম খের, ঋষি কাপুর, অভিষেক বচ্চন, কারান জোহার, শাবানা আজমির মতো গুণী শিল্পীদের কাছ থেকে ভুয়সী প্রশংসা পেয়েছে ‘এয়ারলিফট’। অনেকে এমনও বলছেন আকশায়ের ক্যারিয়ারের সেরা সিনেমা এটি।
রাজা কৃষ্ণা মেনন পরিচালিত এই সিনেমাতে আকশায়ের বিপরীতে অভিনয় করেছেন ‘লাঞ্চবক্স’ খ্যাত অভিনেত্রী নিমরাত কউর।
