২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানুষ মানতে পারে না আমি লাজুক'

পর্নগ্রাফিক চলচ্চিত্রের জগতে প্রতিষ্ঠা তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি। সে জগত থেকে বের হয়ে এখন বলিউডের অন্যতম আলোচিত তারকা তিনি। পর্দায় যতটা সাহসী ও আবেদনময়ী অবতারে আবির্ভূত হন না কেন, সানি লিওনি জানালেন বাস্তবে তিনি ততটাই আত্মকেন্দ্রিক এবং লাজুক। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 06:36 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে 'জিসম টু' তারকা জানান, "কোনো উৎসব কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি সত্যিই লজ্জা বোধ করি। আমি জানি মানুষের এটা মানতে কষ্ট হয় যে, বাস্তব জীবনে আমি খুবই লাজুক প্রকৃতির। টিভির পর্দায় মানুষ যে সানিকে দেখে, বাস্তবের সানি ততটা প্রাণচঞ্চল নয়।"

বলিউডে পা রেখেই নিজের আগমনের কথাটা দারুণভাবে জানান দিয়েছিলেন তিনি। পূজা ভাট পরিচালিত 'জিসম টু' সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে তার অন্তভূক্তর্ির বিষয়টি অনেকেই মেনে নিতে পারেননি। বার বার তার অতীতকে টেনে এনে বিতর্কের জন্ম দেয়া হয়েছে। কিন্তু এখন অনেক বড় তারকাই সানির আত্মবিশ্বাস, চারিত্রিক দৃঢ়তা ও ভদ্রতার প্রশংসা করছেন।  

অন্যদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে ৩৪ বছর বয়সী সানি বলেন, "আমাকে মেনে নেয়ার বিষয়টি জানিনা। আমার মনে হয়, তারা এটা মেনে নিয়েছেন যে আমি কোথাও যাচ্ছি না। আমি এটা খেয়াল করেছি যে, এখন আমি টুইট করি আর প্রথম সারির তারকারা তার জবাব দেন।"  

"আগে যেটা হতো না এখন সেটাই হচ্ছে। হয় মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনুসরণ করছে, অথবা আমার মন্তব্যগুলোতে প্রতিমন্তব্য করছে" 

নিজের পরবর্তী সিনেমা 'মাস্তিজাদে'র মুক্তির অপেক্ষায় রয়েছেন এখন সানি। তুষার কাপুর এবং ভির দাসের বিপরীতে সানির এই সিনেমাটি মুক্তি পাবে জানুয়ারির ২৯ তারিখে।
 

'কেউ পর্ন তারকা হওয়ার স্বপ্ন দেখে না'

সানির নায়ক হতে চান আমির

সানি লিওনির প্রশংসায় মুখর তারকারা