২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফারহান-অধুনার বিচ্ছেদের কারণ অদিতি?

নির্মাতা এবং অভিনেতা ফারহান আখতারের সঙ্গে তার স্ত্রী অধুনা ভবানীর বিচ্ছেদ মুম্বাই সিনেপাড়ার জন্য ধাক্কা হিসেবেই এসেছে। এই জুটির ১৬ বছরের দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জন শোনা যায়নি কখনোই। কিন্তু এখন বাতাসে ভাসছে নানা গুজব। শোনা যাচ্ছে, ‘ওয়াজির' সিনেমার সহশিল্পী অদিতি রাও হায়দারির সঙ্গে ফারহানের ঘনিষ্টতা তার দাম্পত্য জীবনের অন্তটা নিশ্চিত করে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 02:10 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

বিচ্ছেদ হলো ফারহান আখতারের

স্পটবয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, বেশ কিছু সময় ধরেই ফারহান এবং অধুনার সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। তবে ‘ওয়াজির’ সিনেমায় কাজ করার সময় ফারহান-অদিতির চমৎকার বোঝাপড়াটা তার বৈবাহিক সম্পর্কের সমাপ্তি টানতে শেষ পেরেক ঠুকেছে। কারান জোহারের সাম্প্রতিক পার্টিতে অদিতি এবং ফারহানের ঘনিষ্টতা অনেকেরই চোখে পড়ে।

প্রতিবেদনে আরো বলা হয় সম্পর্কের টানাপড়েন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অধুনা। টানা দেড় বছর ধরেই তাদের বনিবনা হচ্ছিল না। শেষের দিকে প্রায়ই নাকি ফারহান রাগ করে ঘর থেকে বের হয়ে যেতেন।

তবে ফারহান এবং অধুনা যৌথ বিবৃতিতে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই ছাড়াছাড়ির কথা জানিয়েছেন। নিজেদের দুই সন্তানকে বিচ্ছেদ সংক্রান্ত আলোচনা থেকে দূরে রেখে তাদের প্রতি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার কথাও জানান তারা।

নিজের চেয়ে ছয় বছরের বড় অধুনাকে ফারহান বিয়ে করেন ২০০০ সালে। একসঙ্গে তাদের রয়েছে সাকশা এবং আকিরা নামে দুই মেয়ে।