২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাস্ত্রোর প্রেমিকা যখন জেনিফার লরেন্স

নিজের ঝুলিতে আরো একটি চ্যালেঞ্জিং চরিত্র পুরতে চলেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। কিউবান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর এক সময়ের প্রেমিকা ম্যারিটা লরেঞ্জের ভূমিকায় এবার তাকে দেখা যাবে ‘ম্যারিটা’ সিনেমাতে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 12:15 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

সনি পিকচার্সের ব্যানারে নির্মিত হবে এই সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান যুদ্ধশিবিরে বন্দি ১৯ বছর বয়সী ম্যারিটা জিতে নিয়েছিলেন কাস্ত্রোর মন। পরবর্তীতে কাস্ত্রোকে হত্যায় তার সহযোগিতা চায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

১৯৯৩ সালে ম্যারিটা লেখেন তার আত্মজীবনী ‘ম্যারিটা: ওয়ান উইম্যানস এক্সট্রাঅর্ডিনারি টেইল অফ লাভ অ্যান্ড এসপিওনাজ ফ্রম ক্যাস্ত্রো টু কেনেডি’। সেই বইটি থেকেই নির্বাচন করা হয়েছে ‘ম্যারিটা’ সিনেমাটির প্রেক্ষাপট।

এর আগেও ‘আমেরিকান হাসল’ সিনেমায় বাস্তব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এজন্য অস্কার মনোনয়নও জিতেছিলেনও তিনি। ‘সিলভার লাইনিং প্লেবুক’- এর জন্য অস্কার জেতা লরেন্স তার চতুর্থ মনোনয়ন জিতেছেন ২০১৫ সালের সিনেমা ‘জয়’- এর জন্য। এই সিনেমায় তার অনবদ্য অভিনয় এরই মধ্যে তাকে এনে দিয়েছে গোল্ডেন গ্লোব সাফল্য।

জেনিফার লরেন্সকে চুক্তিবদ্ধ করা হলেও এখনও ঠিক হয় নি ‘ম্যারিটা’ সিনেমার অন্য চরিত্রগুলোর অভিনয়শিল্পী।