২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদত্তের সঙ্গে প্রচ্ছদে নগ্ন গাগা

উদ্ভট সব পোশাকে আবির্ভূত হয়ে বরাবরই শিরোনাম হয়েছেন মার্কিন সঙ্গীত তারকা লেডি গাগা। এবার এক সাময়িকীর প্রচ্ছদে আবির্ভূত হতে চলেছেন পুরোপুরি নগ্ন হয়ে। ছবিটিতে গাগার সঙ্গে রয়েছেন তার বাগদত্ত মার্কিন অভিনেতা ও মডেল টেইলর কিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 06:27 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

রঙ মাখানো একটি ক্যানভাসের ওপর ভবিষ্যৎ স্বামী কিনির সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পর তোলা একটি সেলফি শোভা পাবে ভি ম্যাগাজিনের গ্রীষ্মকালীন সংখ্যার প্রচ্ছদে। এভাবে সেলফিটি তোলার চিন্তা কিনির মাথা থেকে বেরিয়েছে বলেই শোনা যাচ্ছে।

মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভি-এর জন্য ছবিটি নিয়ে কলামও লিখেছেন গাগা।  তিনি লেখেন, "শিকাগোতে এক রবিবারে আমরা ক্যানভাসের ওপর যৌন সম্পর্ক স্থাপন করলাম। সন্ত্রাসবাদের মাঝে আমরা একে অপরকে ভালোবাসলাম। সারা দুনিয়ায় সহিংসতার বিস্ফোরণ দেখে আর তার সাক্ষী হয়ে মানুষ কতোটা কষ্ট পাচ্ছে তা নিয়ে কথা বললাম আমরা। আমরা সহিংসতার মাঝে একে অপরকে ভালোবাসলাম।"

গাগা আরো লেখেন, "বিশৃঙ্খল এই সময়ে আমরা আশা করি সবাই এই ছবিটি দেখবে এবং একে অপরকে তীব্র, উদার, সম্পূর্ণ, রঙ্গিন, ভীতিহীনভাবে এবং সহানুভূতিশীল হৃদয় নিয়ে ভালোবাসার কথা তাদের মনে পড়ে যাবে।"

ভি ম্যাগাজিনের এই সংখ্যা থেকে উঠে আসা অর্থ চলে যাবে তরুণদের উন্নয়নে নিয়োজিত লেডি গাগার দাতব্য সংগঠন বর্ন দিস ওয়ে ফাউন্ডেশনের কাছে।