২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের নায়িকা এবার আনুশকা

নতুন সিনেমা ‘সুলতান’-এ কে হবেন সালমান খানের নায়িকা - এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে জানা গেল, প্রথমবারের মতো আনুশকা শর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সালমানকে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 02:17 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

খবরটি জানিয়েছেন আনুশকা নিজেই। টুইটারে সালমানকে জড়িয়ে ধরে একটি ছবি পোস্ট করেন তিনি, ছবির ক্যাপশনে লেখা ছিল ‘সুলতান’।

অবশ্য এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ‘সুলতান’ নির্মাতাদের তরফ থেকে। আদিত্য চোপড়ার প্রযোজনায় ‘সুলতান’ পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। এতে একজন কুস্তিগীরের ভূমিকায় দেখা যাবে সালমানকে।

‘সুলতান’- এর জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হয়েছে সালমানকে। কুস্তি শেখার পাশাপাশি মিক্সড মার্শাল আর্টও শিখেছেন তিনি।

চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘সুলতান’।