২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে বলিউড: সেক্স কমেডি আর অ্যাকশনে জমজমাট 

বছরের শুরুটা বেশ জমজমাট কাটবে বলিউডের। দীর্ঘ বিরতির পর বড় বড় তারকাদের সিনেমা মুক্তি পাবে বছরের প্রথম মাস জানুয়ারিতে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 03:59 PM

Updated : 12 Apr 2022, 01:08 AM

বিগ বি থেকে আকশায় কুমার, সানি দেওল থেকে নির্মাতা রাজকুমার হিরানি - বছরের শুরুতেই অপেক্ষা করছে একের পর এক চমক। স্বভাবতই বক্স-অফিস লড়াইটা ভালোই জমবে।

শুরুতেই মুক্তির অপেক্ষায় আছে ‘ওয়াজির’। এতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন এবং ফারহান আখতার। ভালো মানের সিনেমা দেখার জন্য যারা অপেক্ষা করছেন, তাদের জন্য এই দুটি নামই যথেষ্ট।ড্রামা-থ্রিলার ধাঁচের এই সিনেমাটি প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া এবং পরিচালনা করেছেন ‘শয়তান’ খ্যাত বিজয় নাম্বিয়ার।

বক্স-অফিসে ‘ওয়াজির’- এর সঙ্গে পাল্লা দেবে সামাজিক ছবি ‘চৌরঙ্গ’,  এতে অভিনয় করেছেন সঞ্জয় সুরি এবং তানিশঠা চট্টোপাধ্যায়।

মাসের মাঝামাঝি মুক্তি পাবে ‘ঘায়েল ওয়ান্স এগেইন’। ১৯৯০ সালের সিনেমা ‘ঘায়েল’- এর এই সিকুয়ালের মাধ্যমে পর্দা ফিরবেন সানি দেওল। একই সঙ্গে তার অভিষেক হবে পরিচালক এবং প্রযোজক হিসেবে।

একই দিনে দুই বছর বিরতি শেষে ফিরবেন অভিনেত্রী জুহি চাওলা, ‘চক অ্যান্ড ডাস্টার’-এর মাধ্যমে। দুজন শিক্ষিকার জীবনকাহিনি নিয়ে এগিয়ে যাওয়া এই সিনেমায় আরও দেখা যাবে শাবানা আজমি এবং দিব্যা দাত্তাকে।

২২ জানুয়ারি বক্স-অফিসে প্রতিযোগিতায় নামবে আকশায়  কুমারের ‘এয়ারলিফট’ এবং পর্ন-কমেডি ‘ক্যায়া কুল হ্যায় হাম থ্রি’।  

মাসের শেষ সপ্তাহে আরো একটি সেক্স কমেডির দেখা মিলবে। ২৯ জানুয়ারি মুক্তি পাবে সানি লিওনির ‘মাস্তিজাদে’, যাকে টক্কর দেবে আর মাধভানের ক্রীড়ানির্ভর সিনেমা ‘সালা খাড়ুস’। এতে একজন বক্সিং প্রশিক্ষক হিসেবে পর্দায় দেখা যাবে মাধবানকে।

বলা হয়, বড়দিন এবং বর্ষবরণের পর জানুয়ারিতে ছুটি কাটাতেই ব্যস্ত থাকেন সিনেমাপ্রেমীরা। তাই এ সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর বক্স-অফিসে ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তবে এ বছর পুরো জানুয়ারি মাসকে এতটাই আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে যে দর্শককে প্রেক্ষাগৃহে আসকেই হবে - এমনটাই ভাবনা বিশ্লেষকদের।