২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নাগরিকত্ব পেলেন আদনান সামি

নতুন বছরটা দারুণভাবেই শুরু করতে যাচ্ছেন পাকিস্তানি শিল্পী আদনান সামি। নতুন বছরের প্রথম দিনেই ভারতের নাগরিকত্ব পেতে যাচ্ছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:54 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, সামিকে শুক্রবার ভারতের নাগরিকত্ব প্রদান করা হবে। মানবিক কারণ দেখিয়ে চলতি বছরের ২৬ মে দেশটির নাগরিক হতে চেয়ে আবেদন করেন আদনান সামি।

সামি বলেন, "এটা আমার জন্য নববর্ষের উপহার। আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই। আমি খুবই খুশি।"

যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা এবং কানাডার নাগরিক সামি ভারতে বসবাস করছেন ২০০১ সাল থেকে। এতদিন ধরে পর্যটক ভিসাতেই বসবাস করে আসছিলেন তিনি।

বলিউডি সিনেমায় নিয়মিত প্লেব্যাক করা সামি সবসময়ই বলে আসছেন, ভারতবাসীর কাছে তিনি যে ভালবাসা পেয়েছেন, তাই তার কাছে 'সবকিছু'।

বছরের শুরুতে তিনি বলেছিলেন, "১৬ বছরে এটা কেবল আমার কর্মস্থানই নয়, আমার বাসস্থান এবং আমার ভালোবাসা।"