২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে বিদ্যা বালান

ছুটি কাটাতে স্বামীর সঙ্গে দেশের বাইরে যাচ্ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। উড়োজাহাজেও চেপে বসেছিলেন। হঠাৎ পিঠে প্রচণ্ড ব্যাথা অনুভব করেন তিনি। শেষ পর্যন্ত প্লেন থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 09:44 PM

Updated : 25 Apr 2022, 02:21 PM

১ জানুয়ারি বিদ্যার জন্মদিন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সূত্র জানায়, জন্মদিন আর নববর্ষ একসঙ্গে উদযাপন করতে দেশের বাইরে যাচ্ছিলেন স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে। আবু ধাবি থেকে প্লেনে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন বিদ্যা। অবশেষে তাকে প্লেন থেকে নামিয়ে বিমানবন্দরের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরের ফ্লাইটেই মুম্বাইয়ে ফিরে আসেন এই দম্পতি।

পরে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যাকে। সেখানে পরীক্ষা-নীরিক্ষা শেষে বিদ্যার কিডনিতে পাথর থাকতে পারে বলে মত দেন চিকিৎসকরা। এদিকে বিদ্যার মুখপাত্র বলছেন, "বিদ্যা এই মুহূর্তে হিন্দুজা হাসপাতালে দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং দ্রুত সেরে উঠছেন।"