২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ত্রিভুজ প্রেমের সুযোগ নেই’

মাত্র কয়েকদিন আগেই ভারতীয় অভিনেতা রানভির সিং দাবি করেছিলেন, তিনিই সেরা প্রেমিক। এবার জানালেন, তার জীবনে ত্রিভুজ প্রেমের কোনো সুযোগ নেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 04:38 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

প্রেক্ষাগৃহে চলছে রানভির অভিনীত ত্রিভুজ প্রেমের সিনেমা 'বাজিরাও মাস্তানি'। যার গল্প গড়ে উঠেছে মারাঠি সেনানায়ক প্রথম পেশোয়া বাজিরাওয়ের সঙ্গে রাজকুমারি মাস্তানির প্রেম নিয়ে। জীবনে স্ত্রী কাশিবাঈয়ের উপস্থিতি সত্বেও মাস্তানির প্রেমে পড়েন বাজিরাও।  

তবে রানভিরের মতে, মাস্তানি-বাজিরাও-কাশিবাঈয়ের মতো ত্রিভুজ প্রেমের সুযোগ তার নিজের জীবনে একেবারেই নেই। কারণ প্রেমিক হিসেবে তিনি এতোটাই দারুণ যে, তার প্রেমিকা অন্য কারো প্রতি আকৃষ্ট হবার সুযোগই পায় না।

তিনি বলেন, “জীবনের সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমি খুবই স্বচ্ছতা বজায় রাখি..... ত্রিভুজ প্রেমের পরিস্থিতি আমার সৃষ্টি হওয়ার সুযোগ নেই। আমি আবারও বলতে চাই, প্রেমিক হিসেবে আমি দারুণ।”

এখানে বলে রাখা দরকার, কদিন আগেই গুঞ্জন উঠেছিল রানভিরের কথিত প্রেমিকা দিপিকা পাড়ুকোনের সঙ্গে তার সাবেক প্রেমিক রানবির কাপুরের পর্দা ও বাস্তবের রসায়নকে একদমই ভালো চোখে দেখছেন না রানবিরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফ। এমনকি তাদের সম্পর্কে ফাটল ধরা গেছে বলেও শোনা গেছে। তবে এটুকু স্পষ্ট যে সাবেক প্রেমিকের সঙ্গে নিজের প্রেমিকার ঘনিষ্টতা নিয়ে মাথা ব্যাথা নেই রানভিরের। 

পুরনো খবর:

বিচ্ছেদের পথে এগুচ্ছেন ক্যাট-রানবির?