২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরে এলো ‘ইন্ডিপেন্ডেন্স ডে’

বহুল প্রতীক্ষিত ‘ইন্ডিপেন্ডেন্স ডে’র সিকুয়াল ‘রিসার্জেন্স’ আসছে ২০১৬ সালে। আগেই নির্মাতারা জানিয়েছিলেন, উইল স্মিথ ফিরছেন না সিকুয়ালে। কিন্তু সম্প্রতি প্রকাশিত ট্রেইলারে মিললো তার অভিনীত চরিত্রটির ফেরার ইঙ্গিত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 05:11 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

ভক্তরা আশা করছেন, অতিথি চরিত্র হিসেবে হয়তো এই জনপ্রিয় সিনেমাটির সিকুয়ালে ফিরবেন উইল স্মিথ।

ট্রেইলারে বলা হচ্ছে, ভিনগ্রহবাসীদের হাইব্রিড বিমান পরীক্ষামূলকভাবে ওড়ানোর সময় অজানা কারণে মৃত্যু ঘটে উইল স্মিথ অভিনীত চরিকত্র ক্যাপ্টেন স্টিভেন হিলারের।
 

২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেইলারে দেখা গিয়েছে ভিনগ্রহের প্রাণীরা আবারও পৃথিবীতে আক্রমণ চালিয়েছে। প্রথমবার এই আক্রমণ থেকে মার্কিনীদের বাঁচাতে লড়েছিলেন ডেভিড লেভিনসন। ক্যাপ্টেন হিলারের অনুপস্থিতিতে এবার দৃশ্যপটে এগিয়ে আসে তরুণ সৈনিক জেইক মরিসন। গতবারের চেয়ে ভারী সৈন্যবহর এবং অত্যাধুনিক প্রযুক্তির নিয়ে ভিনগ্রহের বাসিন্দাদের রুখতে প্রস্তুত পৃথিবীবাসী। কিন্তু ঠেকানো কি যাবে পৃথিবীর ধ্বংস?

জেফ গোল্ডবাম, বিল পুলম্যান, জুড হার্শ, ভিভিকা. এ ফক্স এবং ব্রেন্ট স্পাইনাররা ফিরছেন তাদের নিজেদের চরিত্রতেই। নতুন চরিত্রগুলোতে অভিনয় করেছেন লিয়াম হেমসওয়ার্থ, জেসি আশার, মাইকা মনরো, সেলা ওয়ার্ড এবং শারোলেট গিন্সবার্গ।

সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালের ২৪ জুন।