২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম হওয়ায় বিব্রত শাহরুখ

সম্প্রতি প্রকাশিত হয়েছে ফোর্বস ইন্ডিয়ার শত প্রভাবশালী ভারতীয় তারকার তালিকা। এ বছর সালমান খানকে হটিয়ে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছেন বলিউডের কিং খান শাহরুখ। তবে এমন স্বীকৃতিতে কিছুটা বিব্রত বোধ করছেন বলে জানালেন এই মহাতারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 03:31 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

ফোর্বসের হিসাব অনুযায়ী শাহরুখের বাৎসরিক আয় ছাড়িয়েছে ২৫৭ কোটি রুপি।

এ স্বীকৃতির প্রতিক্রিয়ায় কিছুটা ব্যাঙ্গ করেই শাহরুখ বলেন, “মা! মা! আমি আবারও ধনী বনে গেছি!”

এরপর শাহরুখ বলেন, “আমি জানি না কি বলবো। আমি কিছুটা বিব্রত। আমার সব বিষয় তদারকি করার দায়িত্বে রয়েছেন অনেকেই। তাদের অবদানটা ছোট করে দেখা যাবে না। যেমন, চলচ্চিত্রে আমার চেহারা ব্যবহৃত হয়, কিন্তু সেটা বানান অন্য কেউ, এমনকি ব্যবসার বেলায়ও আমার চেহারা পত্রিকার প্রচ্ছদে আসে কিন্তু সেটা চালান অন্য কেউ। আমার এটা ভালোই লাগে কারণ আমি সাক্ষাৎকার ভালোই দিতে পারি, তবে আমার সহকারীদের পরামর্শ নেয়ার পর।"

এরকম একটা স্বীকৃতির জন্য অবশ্য ফোর্বসকে ধন্যবাদ দিতেও ভোলেননি শাহরুখ। গত বছল তালিকার শীর্ষে থাকা সালমান এ বছর আছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।