২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্য রোলিং স্টোন্সের নতুন অ্যালবাম আসছে

ভক্তরা হয়তো মেনেই নিয়েছিলেন প্রিয় ব্যান্ডের সমাপ্ততি। তবে সবাইকে চমকে দিয়ে টানা এক দশকের বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে ব্রিটিশ রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস। নিজেদের ২৫তম স্টুডিও অ্যালবামের কাজে ব্যস্ত এখন ব্যান্ডটি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 06:14 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

ব্যান্ডের ভোকাল মিক জ্যাগার এবং গিটারিস্ট কিইথ আরবানের লেখা কিছু গানে সুর বসানোর কাজ চলছে। মাত্র চার-পাঁচটি গান হলেও নতুন বছরে ভক্তদের নতুন একটি অ্যালবামই উপহার দিতে চাইছেন ব্যান্ড সদস্যরা।

সামনের বছর লাতিন আমেরিকার দেশগুলোতে কনসার্ট ট্যুর করার কথাও ভাবছে ব্যান্ডটি। তবে অ্যালবাম কবে প্রকাশিত হবে তা এখনও জানা যায়নি।

অ্যালবামের খবর তো আছেই, নিজের ব্যক্তিগত একটি খবরও জানিয়েছেন ব্যান্ডটির গিটারিস্ট রনি উড। ৬৮ বছর বয়সী এই তারকা হতে চলেছেন জমজ সন্তানের বাবা।

দ্য রোলিং স্টোন্সের সবশেষ অ্যালবাম ‘আ বিগার ব্যাং’ বের হয় ২০০৫ সালে।