প্লেবয়ের শেষ নগ্ন ছবি সম্বলিত সংখ্যা: প্রচ্ছদকন্যা পামেলা
দীর্ঘ ৬০ বছরের ধারা ভাঙতে যাচ্ছে জনপ্রিয় মার্কিন সাময়িকী প্লেবয়।আর কখোনো এই পত্রিকায় দেখা যাবে না কোনো নগ্ন নারীর ছবি। পামেলা অ্যান্ডারসন।
১৯৫৩ সালে কিংবদন্তী অভিনেত্রী মেরিলিন মনোরোকে প্রচ্ছদকন্যা করে যাত্রা শুরু করা প্লেবয়ের নগ্নতা পরিহার করার ঘোষণাটি আসে চলতি বছরের অক্টোবর মাসে।
বর্তমানে দুই সন্তানের মা পামেলা অবশ্য ক্যামেরার সামনে আবারও নগ্ন হয়ে দাঁড়ানোর প্রস্তাবে কিছুটা দ্বিধায় ছিলেন। তবে শেষ পর্যন্ত দুই ছেলে ১৯ বছর বয়সী মারলন এবং ১৭ বছর বয়সী ডিলানের উৎসাহেই আবার নগ্ন হবার সিদ্ধান্ত নেন ৪৮ বছর বয়সী এই তারকা।
২০১৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সংখ্যাটি পামেলার ওপর ১২ পৃষ্ঠার প্রচ্ছদ প্রতিবেদন এবং জেমস ফ্র্যাঙ্কোর সাক্ষাৎকারসহ প্রকাশিত হবে ডিসেম্বরের ১১ তারিখে।
