২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনদালোর গানে মাতোয়ারা সন্ধ্যা

২০১২ সালে হঠাৎ করেই জেগে উঠলেন জন কবির। এ সময় তার পাশেই ছিলেন যুবায়ের আহমেদ। সংগীতে দুজনের ডুবে যাওয়া অথবা চৈতন্য ফিরে পাওয়ার ফসল হিসেবে ভক্তরা পেয়েছে ব্যান্ড ইনদালো। বছরের মাঝামাঝিতে তারা প্রকাশ করেছে প্রথম অ্যালবাম ‘কখন কীভাবে এখানে কে জানে’। শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডটি করলো প্রথম একক কনসার্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 04:44 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

পুরনো খবর:

'প্রত্যাশা ছাড়ানো হবে ইনদালোর বৈশিষ্ট্য'
ইনদালোর অ্যালবাম কনসার্ট আসছে
আসছে ইনদালোর প্রথম অ্যালবাম
রকনেশন ৬: রক উন্মাদনার পুনরুত্থান
মারা গেলেন স্কট ওয়েইল্যান্ড

ইনদালোর টেক অফ কনসার্ট অনুষ্ঠিত হলো শুক্রবার সন্ধ্যায় কৃষিবিদ ইন্সটিটিউটের নতুন অডিটরিয়ামে।

ছুটির আমেজে মোড়া শুক্রবারের সন্ধ্যায় হালকা ঠাণ্ডায় রাস্তার জ্যাম উপভোগ করা, দু দণ্ড আপন খেয়ালে যা খুশি তাই নিয়ে গল্প করা বেমানান মনে হয় না। এরকমই কিছু মুহূর্তে তাদের সঙ্গে কাটানোর নিমন্ত্রণ জানিয়েছিলো ইনদালো। নতুন অডিটরিয়ামে ফোমে মোড়া সুসজ্জিত নতুন চেয়ার, নিয়ন্ত্রিত শীততাপ, লাইভ স্কয়ারের লাইট ও সাউন্ড ব্যাবস্থাপনা এবং আতিথেয়তা সব কিছুই ছিল অনুকূলে।

কোনো দিক থেকেই নিরাশ করেনি ইনদালো। গান, বাজনা, কৌতুক, টুকরো টুকরো কথা - আড্ডা দিতে দিতে গেয়ে গেলেন ২০টির মতো নিজেদের ও অন্যদের গান।

একে একে গেয়েছেন ‘তোমার সকাল’, ‘দেয়াল ঘড়ি’, ‘অবশেষে’, ‘অন্তঃনগর’, ‘পাথরের আড়ালে ফুল’, ‘পৌনঃপুনিক’, ‘প্লাস্টিক’, ‘ক্যানভাস’, ‘কে শুনবে’।

Image
ব্যান্ড ইনদালোর প্রথম কনসার্ট ‘টেইক অফ’ কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় ৪ ডিসেম্বর।

ব্যান্ড ইনদালোর প্রথম কনসার্ট ‘টেইক অফ’ কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় ৪ ডিসেম্বর।

Image
ব্যান্ড ইনদালোর প্রথম কনসার্ট ‘টেইক অফ’ কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় ৪ ডিসেম্বর।

ব্যান্ড ইনদালোর প্রথম কনসার্ট ‘টেইক অফ’ কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয় ৪ ডিসেম্বর।

এছাড়াও বেশ কয়েকটি কাভার করেছেন যেগুলোর শুরুটা ছিল সদ্য প্রয়াত মার্কিন সঙ্গীতশিল্পী স্কট ওয়েইল্যান্ড স্মরণে তারই সাবেক ব্যান্ড স্টোন টেম্পল পাইলটসের ‘বিগ এম্পটি’। টেম্পল অফ দ্য ডগ ব্যান্ডের ‘হাঙ্গার স্ট্রাইক’, সাউন্ড গার্ডেনের ‘ব্লো আপ দ্য আউটসাইড ওয়ার্ল্ড’, ‘ব্ল্যাক হোল সান’, রেডিও হেড ব্যান্ডের ‘অপটিমিস্টি’ এবং জেফ বাকলের ‘কিস মি’ গানগুলোর পরিবেশনাও ছিল মেতে থাকার মতো। কনসার্টের সবশেষ গান ছিল ‘আইএসডি’। যা ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

ছবি: আবদুল মান্নান দীপ্ত