ইনদালোর অ্যালবাম কনসার্ট আসছে
‘ইনদালো’ ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম ‘কখন কিভাবে এখানে কে জানে’ প্রকাশ করেছে এমাসে। এবার অ্যালবামের শিরোনামেই কনসার্টের ঘোষণা দিল ব্যান্ডটি।
‘কখন কিভাবে এখানে কে জানে ট্যুর’ অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর।
সংগীতভিত্তিক প্রতিষ্ঠান লাইভ স্কয়ারের ‘রক নেইশন’ কনসার্ট সিরিজের ৬তম শো ‘রিসারেকশন’-এর মঞ্চে ইনদালো সদস্য জন আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দেন শুক্রবার রাতে।
‘ইনদালো’ সদস্য জন কবির বলেন, “এখন থেকে যার যার স্মার্টফোন, ট্যাবলেটে বা ক্যালেন্ডারের পাতায় লিখে রাখুন আমরা ৪ ডিসেম্বর ব্যান্ডের কনসার্ট নিয়ে আসবো। কনসার্টের নাম হবে ‘কখন কিভাবে এখানে কে জানে ট্যুর’।”
কনসার্টে ব্যান্ডটি তাদের দুটি গান ‘তোমার সকাল’ ও ‘আই.এস.ডি’ পরিবেশন করেন।
বসুন্ধরা কনভেনশন সেন্টারের ‘গুলনকশা ১’ হলে অনুষ্টিত কনসার্টে আরও অংশ নেয় ‘অর্থহীন’, ‘ভাইকিংস’, ‘আর্টসেল’, ‘আরবোভাইরাস’ ‘অ্যাভোয়েডরাফা’, ‘নেমেসিস’, ‘পাওয়ারসার্জ’, ‘মির্নাভা’, ‘ওউন্ড’।
ছবি: আব্দুল মান্নান দীপ্ত
