২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পুরস্কৃত ‘একাত্তরের ক্ষুদিরাম’

মান্নান হীরা পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ সিনেমা ‘একাত্তরের ক্ষুদিরাম’ ভারতে আয়োজিত চিলড্রেনস ইন্ডিয়া চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 02:59 PM

Updated : 12 Oct 2022, 04:37 PM

চলতি বছরের ২২ থেকে ২৬ নভেম্বর ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব চিলড্রেন্স ইন্ডিয়া। এতে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র শাখায় নানা দেশ থেকে আসা ১১০টি চলচ্চিত্র অংশগ্রহন করে। সেখানে সরকারী অনুদানে নির্মিত মান্নান হীরার সিনেমা ‘একাত্তরের ক্ষুদিরাম’ 

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এ সিনেমায় দেখা যায়, ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ফাঁসির দড়ি গলায় পরা  শহীদ ক্ষুদিরামের নাটক দেখে অনুপ্রাণিত হয়ে একটি মফস্বল শহরের কয়েক জন কিশোর-কিশোরী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। সদ্য কৈশোর পেরুনো ক্ষুদিরামের মতোই বোমার আঘাতে নিশ্চিহ্ন করে পাকিস্তানি সেনানায়কের গাড়িবহর।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলালের ভূমিকায় অভিনয় করেছেন স্বচ্ছ, খোকন ব্যানার্জীর চরিত্রে ফজলুর রহমান বাবু, প্রধান শিক্ষকের চরিত্রে মামুনুর রশীদ ও স্বচ্ছর মায়ের চরিত্রে অভিনয় করছেন মোমেনা চৌধুরী।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইনামুল হক, ছবি, ফিরোজ আল মামুন, সাজু। এছাড়াও শিশুশিল্পী রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল ও মিজি অভিনয় করেছে এ সিনেমায়।

মান্নান হীরা এর আগে ‘গরম ভাতের গল্প’ এবং ‘একাত্তরের রংপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ করেছেন।