সানির বিকিনি প্রতিশোধ
প্রতিশোধ নেয়ার মজার এক উপায় খুঁজে বের করেছেন ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি। নিজের নতুন সিনেমা ‘মাস্তিজাদে’র নির্মাতার ওপরই নিলেন এই প্রতিশোধ। কিন্তু কি করেছেন এই নির্মাতা?
জি নিউজ বলছে, নির্মাতা মিলাপ জাভেরি নিজের নতুন সিনেমা ‘মাস্তিজাদে'তে সানিকে বার বার বিকিনি পরিয়েছেন। পরিচালকের এই বিকিনি প্রীতির অভিনব উপায়ে প্রতিশোধ নিলেন সানি।
মিলাপের জন্মদিনে তিনি উপহার দিয়েছেন বিকিনির ছবি সম্বলিত টি শার্ট। সম্প্রতি 'মাস্তিজাদে'র টুইটার অ্যাকাউন্টে একটি ছবিটি পোস্ট করা হয়, যেখানে বিকিনি পড়া এক আবেদনময়ী নারীর আদলে দেখা গেছে মিলাপ জাভেরিকে।
‘মাস্তিজাদে’ একটি যৌনতানির্ভর কমেডি সিনেমা। এতে বিপরীতধর্মী দুটি চরিত্রে অভিনয় করেছেন সানি। একইসঙ্গে যৌন আবেদনময়ী ও পড়ুয়া এক মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তুষার কাপুর ও ভির দাস। সিনেমাটি মুক্তি পাবে জানুয়ারিতে।
