২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুম্বনেই যত গণ্ডগোল

কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে মেরে ফেলার অধিকার থাকলেও ভারতে চুমু খাওয়ার অধিকার হারিয়েছেন জেমস বন্ড। ভারতে 'বন্ড' সিরিজের নতুন সিনেমা ‘স্পেক্টার’- এর চুম্বন দৃশ্যগুলোর ওপর কাঁচি চালিয়েছে দেশটির সেন্সর বোর্ড।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 02:00 PM

দর্শকদের জন্য আপত্তিকর - এই দাবীতে ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে বন্ড গার্ল মনিকা বেলুচ্চি এবং লিয়া সেড্যুর অন্তরঙ্গ দৃশ্য কাটছাট করা হয়েছে। তাই কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য ছাড়াই ভারতে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘স্পেক্টার’।

সেন্সর বোর্ডের ঘণিষ্ঠ এক সূত্র জানায়, “যে কমিটি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমোদন দেয়, তারা মনে করেছে চুম্বন দৃশ্যগুলো অতিরিক্ত দীর্ঘায়িত করা হয়েছে।”

বর্তমান বিজেপি সরকারের অধীনস্থ সেন্সর বোর্ড ইতোমধ্যেই সিনেমায় যৌনতা প্রদর্শনের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। বোর্ড প্রধান, বলিউড প্রযোজক পাহলাজ নিহালানি গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি প্রচারণামূলক ভিডিও নির্মাণ করেছিলেন। গত সপ্তাহেই তিনি বানিয়েছেন আরেকটি ভিডিও।

রক্ষণশীল সরকারের স্বার্থসিদ্ধির জন্য কাজ করার অভিযোগ এনে সেন্সর বোর্ডের নামে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। 

এর আগে সব যৌন দৃশ্য বাদ দিয়েও ভারতে মুক্তি পায়নি ইরটিক ড্রামা ঘরানার সিনেমা ‘ফিফটি শেইডস অফ গ্রে’। সিনেমাটির ভাষা দর্শকদের জন্য আপত্তিকর দাবি করেছিল সেন্সর বোর্ড।