২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখ-গৌরি: ভালোবাসার ৩২ বছর

২৫ অক্টোবর শাহরুখ খান ও গৌরি খানের বিয়ের ২৪ বছর পূর্ণ হলো। দাম্পত্য সম্পর্কের বয়স ২৪ বছর হলেও তাদের প্রেমের বয়স তিন দশকেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 02:13 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

রবিবার টুইটারে শাহরুখকে শুভেচ্ছা জানান তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা। এদিকে শাহরুখ ধন্যবাদ জানালেন স্ত্রী গৌরিকে। তার সমর্থন ও ভালোবাসাই তাদের সম্পর্ককে টিকিয়ে ৩২ বছর ধরে টিকিয়ে রেখেছে বলে অকপটে স্বীকার করলেন তিনি।

টুইটারে গৌরির একটি ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। তবে ধন্যবাদ দিতে হয় গৌরিকে, ৩২ বছরের ধৈর্য্য, অধ্যবসায়, ক্ষমা, ভালোবাসা এবং তিনটি সুন্দর সন্তানের জন্য।"

বলিউডে ক্যারিয়ার শুরুর আগেই ১৯৮৪ সালে গৌরির সঙ্গে পরিচয় হয় শাহরুখের। এরপর ১৯৯১ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

তাদের রয়েছে দুই ছেলে, এক মেয়ে। এর মধ্যে বড় ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা গৌরির গর্ভে জন্ম নিলেও ছোট ছেলে অ্যাব্রামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে।

স্বামীর মতো গৌরিরও রয়েছে সফল ক্যারিয়ার। দীর্ঘদিন ধরে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে নিজস্ব ব্যবসা চালাচ্ছেন তিনি। এছাড়া সত্য পলের সঙ্গে মিলে পোশাক নকশাও করছেন গৌরি।