২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাদেরও সমস্যা হয়’

দর্শকের চোখে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি হয়তো আদের্শ দম্পতির প্রতীক। সম্প্রতি জোলি অকপটেই স্বীকার করলেন, অন্য যে কোনো দম্পতির মতো সমস্যা তাদেরও হয়। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

তবে তাদের নতুন সিনেমা ‘বাই দ্য সি’তে যেমন দুর্দশাগ্রস্ত দম্পতির চিত্র তারা ফুটিয়ে তুলছেন, বাস্তবে তাদের অবস্থা অতটা খারাপ নয় বলেও জানান তিনি।

৪০ বছর বয়সী জোলি বলেন, “ব্র্যাড আর আমারও সমস্যা হয়। কিন্তু চরিত্রগুলো যদি আমাদের সমস্যার এতটুকুও কাছাকাছি হতো তাহলে আমরা চলচ্চিত্রটি নির্মাণ করতে পারতাম না। এটা একমাত্র সিনেমা যেটা পুরোপুরি আমার পাগলামি নিয়ে বানানো। শিল্পী হিসেবে আমরা এমন কিছু করতে চাচ্ছিলাম, যা আমাদেরকে পরিচিত গণ্ডির বাইরে নিয়ে যাবে।”

নয় বছর একই ছাদের নিচে কাটানোর পর গত বছর ঘটা করে বিয়ে করেন হলিউডের জনপ্রিয় এই জুটি। তাদের ছয় সন্তান রয়েছে, যাদের মধ্যে তিন জনকে দত্তক নিয়েছেন।

‘বাই দ্য সি’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ব্র্যাঞ্জেলিনার আবির্ভাব ঘটবে ১৩ নভেম্বর।