২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমরা তর্ক করি না'

নিজের নতুন সিনেমা ‘জাযবা’তে একজন প্রতাপশালী আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। আইনজীবী হিসেবে পর্দায় তাকে লড়তে দেখা যাবে যুক্তি এবং তর্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সংসারেও কি এই অস্ত্রের প্রয়োগ করেন তিনি?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2015, 11:43 AM

Updated : 25 Apr 2022, 01:56 PM

অভিষেক বচ্চনের স্ত্রী জানালেন, একদমই না।

“আমরা আইনজীবী না। বাড়িতে আমরা কেবল স্বাস্থকর আলোচনাই করি।”

সন্তান আরাধিয়ার জন্মের পর দীর্ঘ বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন সাবেক এই বিশ্বসুন্দরী। জানালেন, মা হওয়ার অভিজ্ঞতা এই সিনেমায় নিজের চরিত্র রূপায়নে তাকে সাহায্য করেছে।

“মা হিসেবে, আমরা টেরই পাইনা কখন সময় কেটে যায়। এটা আমাকে আমার চরিত্র রূপায়নে সাহায্য করেছে। তা না হলে আমাকে অন্য কারও অভিজ্ঞতা থেকে ধার করতে হতো। অভিজ্ঞতা অনেক সততা নিয়ে আসে। মা হওয়ার পর এমন একটি চরিত্রই যুৎসই ছিল আমার জন্য।”

সাঞ্জায় গুপ্তা পরিচালিত ‘জাযবা’ মুক্তি পাচ্ছে ৯ অক্টোবর। এরপরই ঐশ্বরিয়া কাজ শুরু করবেন কারান জোহারের সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ। এই সিনেমায় তার সঙ্গে আরও দেখা যাবে রানবির কাপুর এবং আনুশকা শর্মাকে।