ঋতুপর্ণায় মুগ্ধ জয়া
‘রাজকাহিনি’র সহ-অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই জয়া আহসানের। বরং অভিজ্ঞ এই অভিনেত্রীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন তিনি।
ভারতীয় দৈনিক এই সময়কে জয়া বলেন, “মনে হলো না৷ কারণ ঋতুপর্ণাকে দেখে মনে হয়, এখনও আমার অনেক কিছুই শেখার বাকি৷ ঋতুপর্ণার বাংলাদেশের বেশ কিছু কাজ আমি দেখেছি৷ কিন্তু এবার একসঙ্গে কাজ করার সময় আরও মুগ্ধ হয়ে দেখলাম৷ অভিনয় করার সময় ঋতুপর্ণা একেবারে ওই চরিত্রটাই হয়ে যান৷”
কয়েক বছর আগে জয়া কলকাতায় থিতু হয়েছেন। অভিনয় করছেন নাটক, সিনেমায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা এই ‘রাজকাহিনী', যেটি নির্মাণ করছেন সৃজিত মুখোপাধ্যায়। ঋতুপর্ণা, জয়া ছাড়াও টালিগঞ্জের প্রথম সারির ১০ জনেরও বেশী অভিনেতা-অভিনেত্রী রয়েছেন এই সিনেমায়।
