কারিনার অজানা পাঁচ
২১ সেপ্টেম্বর ৩৫-এ পা দিলেন ভারতীয় অভিনেত্রী কারিনা কাপুর খান। বেবোর জন্মদিনে চলুন জেনে নিই তার সম্পর্কে অজানা কিছু তথ্য।
১. টিভি দেখতে দারুণ পছন্দ করেন কারিনা কাপুর। ‘ফ্রেন্ডস’, ‘গেইম অফ থ্রোন্স’, ‘হাউ আই মেট ইয়োর মাদার’ রয়েছে তার পছন্দের শীর্ষে।
২. হৃত্বিক রোশানের প্রথম সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’-এর জন্য প্রথম পছন্দ ছিলেন তিনিই। কারিনা কাপুর পরে ফিরিয়ে দিয়েছেন ‘কাল হো না হো’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘রাম-লিলা’র মতো সিনেমাও।
৩. রাঁধতে আর ঘোড়ার পিঠে চড়তে দারুণ পছন্দ করেন কারিনা।
৪. কারিনার নাম রেখেছেন তার মা অভিনেত্রী ববিতা। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কারিনাকে যখন তার গর্ভে, তখন পড়েছিলেন লিও তলস্তয়ের ‘আনা কারেনিনা’ উপন্যাসটি। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই মেয়ের নাম কারিনা রাখেন তিনি।
৫. অভিনেত্রীর সঙ্গে কারিনার নামের পাশে কিন্তু লেখিকা উপাধিও যোগ করা যায়। এ পর্যন্ত তিনটি বই লিখেছেন কারিনা। একটি স্মৃতিচারণামূলক, বাকি দুটি পুষ্টি বিষয়ক।
