‘কাট্টি বাট্টি’কে বুড়ো আঙুল দেখালো দর্শক
ইমমরান খানের বিপরীতে কাঙ্গানা রানাওয়াতের প্রথম সিনেমা ‘কাট্টি বাট্টি’ খুব একটা সুবিধা করতে পারছে না বক্স-অফিসে। মুক্তির দিনে সিনেমাটি দেখতে খুব একটা দর্শক সমাগম হয়নি হলগুলোতে।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, প্রথম দিন হলগুলোতে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ দর্শক সমাগম হয়েছে। মুক্তির অনেক আগে থেকেই আলোচনার সৃষ্টি করতে সক্ষম হলেও, প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারছে না সিনেমাটি। এমনকি, সমালোচকেরাও সিনেমাটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
ইমরান খান অবশ্য বলছেন, সিনেমাটির ব্যবসা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি।
“আমি আসলে সিনেমা থেকে কি প্রত্যাশা করতে হয়, সেটা জানিনা। বাস্তবতা হলো, আপনি কখনোই বলতে পারবেন না মানুষ কোনটা পছন্দ করবে আর কোনটা করবে না। আপনি শুধু সিনেমাটি বানিয়ে খুশি হতে পারেন, নিজেকে নিয়ে গর্ব বোধ করতে পারেন।”
তবে ইমরান এটাও বলেন, ব্যবসা ধরে রাখতে সিনেমা থেকে ভাল আয় হওয়াটাও জরুরি।
“যেহেতু সিনেমা বানানো ভাল একটি ব্যবসা, এবং মানুষ এতে বিনিয়োগ করে, সেহেতু যাদের এই ব্যাপারে দায়ভার আছে, তাদের অবশ্যই উচিৎ লগ্নিকৃত অথর্ ফিরিয়ে আনা।”
