২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির ৫০ দিনে 'বাজরাঙ্গি ভাইজান'

মুক্তির সপ্তম সপ্তাহে এসেও ১ কোটির কাছাকাছি আয় করছে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’। ৭ সেপ্টেম্বর মুক্তির অর্ধ শত দিবস পূর্ণ করলো সিনেমাটি। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2015, 02:04 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইট করে জানান, মুক্তির সপ্তম সপ্তাহে ৭২ লাখ রুপি আয় করেছে ‘বাজরাঙ্গি ভাইজান’।

কবির খান পরিচালিত এই সিনেমাটিকে ‘অল টাইম ব্লকবাস্টার’ খেতাব দিয়ে আদর্শ জানান, ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাড়িয়েছে ৩২০ কোটি ৩৪ লাখ রুপি।

আর আন্তজর্াতিক বাজারে ২০০ কোটির মাইলফলকের দিকে এগুচ্ছে সিনেমাটি। এখন পর্যন্ত আয় হয়েছে ১৯৩ কোটি ৩৯ লাখ রুপি।

'বাজরাঙ্গি ভাইজান'-এর এক সপ্তাহ আগেই মুক্তি পায় তেলেগু সিনেমা ‘বাহুবালি’। টানা ৫০ দিনেরও বেশি প্রেক্ষাগৃহে চলার পর বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করেছে ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। ধারণা করা হয়েছিল, ‘বাহুবালি’র কারণে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর ব্যবসায় ভাটা পড়বে, কিন্তু দুটো সিনেমাই নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত।