২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ওয়েলকাম ব্যাক'-এর জমজমাট শুরু  

মুক্তি পেয়েই রেকর্ড গড়েছে তারকাবহুল সিনেমা 'ওয়েলকাম ব্যাক'। প্রথম দিনেই ১৪ কোটি রুপির বেশি আয় করেছে ২০০৭ সালের কমেডি সিনেমা ‘ওয়েলকাম’-এর সিকুয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 05:13 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

শুক্রবার ৪ সেপ্টেম্বর মুক্তি পায় 'ওয়েলকাম ব্যাক', এতে পুরনো চরিত্রে ফিরেছেন অনিল কাপুর ও নানা পাটেকর। নতুন আকর্ষণ হিসেবে যোগ দিয়েছেন অভিনেতা জন আব্রাহাম, শ্রুতি হাসান, শাইনি আহুজা, নাসিরুদ্দিন শাহ্, ডিম্পল কাপাডিয়ার মতো তারকারা। 

সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স-অফিসে বাজিমাত করেছে 'ওয়েলকাম ব্যাক'। বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৪ কোটি ৩৫ লাখ রুপি।

উদ্বোধনী আয়ের দিক থেকে 'বাজরাঙ্গি ভাইজান' ও 'ব্রাদার্স'-এর পরেই রয়েছে 'ওয়েলকাম ব্যাক'। বিশ্লেষকরা আশা করছেন, শনি ও রবিবারের ছুটিতে আয় আরও বাড়বে।

এতে জন আব্রাহামকে দেখা গেছে মুম্বাইয়ের ডন হিসেবে, যিনি প্রেমে পড়েন দুই গ্যাংস্টার ভাই নানা পাটেকর ও অনিল কাপুরের একমাত্র বোন শ্রুতির। সিনেমাটি নির্মাণ করেছেন 'ওয়েলকাম'-এর পরিচালক আনিস বাজমি।