২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাকিবের বড় ছেলের জন্মদিনে ছোট ছেলের শুভেচ্ছা

‘সাবেক’ দুই স্ত্রীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো না থাকলেও সন্তানদের সাথে ঠিকই সম্পর্ক রেখে চলেছেন শাকিব।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 06:04 PM

Updated : 11 Dec 2023, 11:54 PM

চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে বুবলীর সম্পর্ক বৈরী হলেও তাদের সন্তানদের মধ্যে যে তার প্রভাব নেই, সেটি এবার প্রকাশ্যে এল।

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন বুধবার। দিনটিতে আব্রামকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব। পাশাপাশি শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীরও তার বড় ভাইকে শুভেচ্ছা জানিয়েছে।

আব্রামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেহজাদ খান বীর নামের একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি রিল প্রকাশ করা হয়েছে। সেখানে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থডে টু ইউ’।

ভিডিওর ক্যাপশনে ইংরেজি হরফে লেখা, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া’। চিত্রনায়িকা বুবলীও তার ফেইসবুকে সন্তান বীরের এই রিল ভিডিওটি শেয়ার করেছেন। 


একই দিনে ছেলে আব্রামের একটি ভিডিও ফেইসবুকে শেয়ার করেছেন শাকিব। সেখানে দেখা যায়, আব্রাম খান জয় হাতে তালি দিয়ে দুলে দুলে তার বাবা শাকিব খানকে নিয়ে একটি গান করছে। 

গানের কথাগুলো এমন- “আই লাভ ইউ মাই ডিয়ার সুইট পাপা, ইউ মেক মি হ্যাপি হোয়েন আই অ্যাম স্যাড। আই ওয়ান্ট টু টেল ইউ হাউ মাচ আই লাভ ইউ। হোয়েন আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম সো গ্ল্যাড।”

ভিডিওটি নিজের ফ্যান পেইজে পোস্ট করে শাকিব খান লিখেছেন, “আব্রাম তোমাকেও ভালোবাসি। এই দিনটি বার বার ফিরে আসুক। আল্লাহ তোমার মঙ্গল করুন।”

‘সাবেক’ দুই স্ত্রীর সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো না থাকলেও সন্তানদের সাথে ঠিকই সম্পর্ক রেখে চলেছেন শাকিব। দুই সন্তানকে একই স্কুলেও ভর্তি করেছেন তিনি।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)