২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের মা হয়েছেন কোয়েল মল্লিক

রঞ্জিত মল্লিক বলেন, “ফুটফুটে দেখতে হয়েছে। আমারও খেলার সাথী বাড়ল।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 12:33 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

কন্যা সন্তানের মা হয়েছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক।

আনন্দবাজার লিখেছে, শনিবার সকালে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কোয়েল; মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছেন কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক। 

তিনি বলেন, “ফুটফুটে দেখতে হয়েছে। আমারও খেলার সাথী বাড়ল।” 

একটি কার্ড শেয়ার করে মেয়ে হওযার খবর ইনস্টাগ্রামে জানিয়েছে কোয়েল ও তার স্বামী নিসপাল সিং। এ খবরে শুভেচ্ছা এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর কাছ থেকে।

ঋতুপর্ণা লিখেছেন, “খুব খুশি হলাম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ঈশ্বর মঙ্গল করুন।“

প্রসেনজিৎ লিখেছেন, “ঈশ্বরের আশীর্বাদ। শুভেচ্ছা রইল।”

এছাড়া মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন থেকে ইশা সাহাসহ আরো অনেকে অভিনয় শিল্পী ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবজাতক ও তার মা-বাবাকে। 

গত অক্টোবরে খবর আসে পরিবার বড় হতে চলেছে কোয়েলের। 

সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।

২০২০ সালে মহামারীর মধ্যে কোয়েলের ছেলে কবীরের জন্ম হয়। 

কিছুদিন আহে ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। মাতৃত্বকালীন বিরতি শেষে আগামী বছরের মাঝামাঝি কাজে ফেরার কথা রয়েছে কোয়েলের।

পরিবার বড় হওয়ার খবর দিলেন কোয়েল মল্লিক