২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইমিং পুলে কারিশমা-ঝড়

কারিশ্মার সুইমিং পুলে সাঁতরানোর ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

সুইমিং পুলে কারিশমা-ঝড়

কারিশ্মা কাপুর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 06:29 PM

Updated : 01 Sep 2022, 10:03 PM

সিনেমায় কারিশমা কাপুরকে যে শেষ কবে দেখা গেছে, তা মনে করা কঠিন, তবে দর্শকরা এখন ভোলেনি এই অভিনেত্রীকে।

আর তা বোঝা গেল এক ভিডিওতে দর্শকের আগ্রহ দেখে। কারিশমা সম্প্রতি সুইমিং পুলে সাঁতরানোর যে ভিডিও দিয়েছেন, তা ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়।

‘গ্রীষ্ম শেষে’ ক্যাপশনের এই ভাইরাল ভিডিওতে ৪৮ বছর বয়সী কারিশমাকে মনের আনন্দে সাঁতরাতে দেখা যায়।

ইনস্টাগ্রামে এই ভিডিও দেখে লাভ ইমোজি দেন কারিশমার চাচাত বোন ঋদ্ধিমা কাপুর (ঋষি কাপুরের মেয়ে)। ‘হার্ট’ আর ‘লাভ’ ইমোজিতে ভরে গেছে সেই পোস্ট। একজন লিখেছেন- ‘লুকিং হট’।

রণধীর কাপুরের দুই মেয়ের মধ্যে বড় কারিশমার বলিউডে অভিনয়ের শুরু হয়েছিল ১৯৯১ সালে প্রেম কয়েদি দিয়ে। এরপর অসংখ্য সিনেমায় নায়িকা হয়েছেন তিনি। ২০০৩ সালে বিয়ের পর সিনেমা করা প্রায় ছেড়ে দেন তিনি, ২০১২ সালে ‘ডেঞ্জারাস ইশক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

কারিশমা বিয়ে করেছিলেন ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে। তাদের দুই সন্তানও হয়। তবে নানা অভিযোগ-পাল্টা অভিযোগের মুখে সেই বিয়ে ভেঙে যায় ২০১৬ সালে। তারপর থেকে দুই সন্তানকে নিয়ে চলছেন কারিশমা।