১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রুশ নৃত্য আর বাংলা গানে উদযাপন হবে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে উন্মুক্ত এই আয়োজন।

রুশ নৃত্য আর বাংলা গানে উদযাপন হবে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’
রবীন্দ্র সরোবরে উদযাপন হবে ‘হারমোনি অব ফ্রেন্ডশিপ’ অনুষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 12:17 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য ও বাংলাদেশের শিল্পীদের গান নিয়ে আয়োজিত হতে যাচ্ছে 'হারমোনি অব ফ্রেন্ডশিপ' অনুষ্ঠান।

শুক্রবার ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে উন্মুক্ত এই আয়োজন।  

রাশিয়ান হাউস ঢাকার সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করছে জাম্পস্টার্ট ইনক। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়ান জনকূটনীতির শততম বার্ষিকী এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্ব দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে জাম্পস্টার্ট ইনক।

অনুষ্ঠানে পারফর্ম করবে ব্যান্ড সোনার বাংলা সার্কাস ও সংগীতশিল্পী আকাশ। পাশাপাশি থাকবে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য।  

'হারমোনি অব ফ্রেন্ডশিপ' অনুষ্ঠান দেখতে দর্শকদের কোনো টিকেট কিনতে হবে না, এটি সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।