২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরের মঞ্চে ‘রাধামন ধনপুদি’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে চাকমা আদিবাসীদের ‘অমর’ প্রেমকাহিনীর পালা ‘রাধামন ধনপুদি’। নাটকটি মঞ্চস্থ করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা। মঙ্গল ও বুধবার টানা দুই সন্ধ্যায় পালাটির মঞ্চায়ন হয়।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 10:25 AM

Updated : 17 Nov 2022, 10:37 AM

Image

চাকমা গেংখুলি গীদের এই পালাটি সংগ্রহ, অনুবাদ ও গ্রন্থণা করেছেন আফসার আহমেদ।

Image

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ফাহিম মালেক ইভান গ্লিটজকে বলেন, প্রায় ২২ বছর আগে ‘নৃগোষ্ঠী নাট্য গবেষণা’ কোর্সের অংশ হিসেবে ড. আফসার আহমদ খাগড়াছড়ি গিয়েছিলেন। তখন পার্বত্য ওই জেলার দীঘিনালায় প্রবীণ একজন পালাকারের কাছ থেকে চাকমা নৃ-গোষ্ঠীর পালা 'রাধামন ধনপুদি' শুনেছিলেন তিনি।

Image

পরে আফসার আহমদ খাগড়াছড়ির ওই প্রবীণ পালাকারের মুখ থেকে শোনা পালা এবং অন্য তথ্য নিয়ে এর নবরূপ দেন।

Image

ইভান বলেন, চাকমা গেংখুলি গীদ ‘রাধামন ধনপুদি’ পালাটি চাকমা নৃ-গোষ্ঠীর একটি ‘অমর প্রেমকাহিনী’।

Image

এ পালার রচনাকাল ৩০০ খ্রিষ্টাব্দ থেকে ১ হাজার খ্রিষ্টাব্দের মধ্যে।