২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চান্দু চ্যাম্পিয়ন' সেলুনে কেন চুল কাটাচ্ছেন আরিয়ান?

ভক্ত-অনুরাগীদের প্রশ্ন, কার্তিকের কি হাতে সময় নেই, তাই শুটিং সেটেই চুল কাটিয়ে নিচ্ছেন?

গ্লিটজ ডেস্ক

Published : 14 Jan 2024, 11:03 AM

Updated : 14 Jan 2024, 11:03 AM

খোলা জায়গায় গাছের তলায় একটি চেয়ারে বসে আছেন হিন্দি সিনেমার নায়ক কার্তিক আরিয়ান। গায়ে জড়ানো সাদা কাপড়। আর সেখানে বসেই চলছে তার চুল কাটা। একটা বোর্ডও আছে পাশে, যেখানে লেখা আছে কোন হেয়ার কাটের জন্য খরচ কত। ক্যাপশনে লেখা ‘চান্দু চাম্পিয়ন হেয়ারকাট’।

সোশাল মিডিয়ায় কার্তিকের এই ভিডিও ছড়িয়ে পড়ায় কৌতুহল জেগেছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। তাদের প্রশ্ন, কার্তিকের কি হাতে সময় নেই, তাই শুটিং সেটেই চুল কাটিয়ে নিচ্ছেন?

ভারতীয় সংবাদমাধ্যম জানাল, আরিয়ান তার আগামী সিনেমা 'চান্দু চ্যাম্পিয়ন' এর প্রচার শুরু করেছন এভাবে।

নির্মাতা কবীর খান পরিচালনা করছেন স্পোর্টস ড্রামা ‘চান্দু চাম্পিয়ন'; আর সেখানে নায়ক হয়েছেন আরিয়ান। আগামী বছর মুক্তি পেতে চলা সিনেমাটির শুটিং মাত্র শুরু হয়েছে।

‘চান্দু চাম্পিয়ন' স্পোর্টস ড্রামা হলেও তাতে প্রচুর পরিমাণে ভিএফএক্সের কাজ থাকবে বলে জানিয়েছেন কবীর। এ সিনেমায় আরিয়ানের বিপরীতে ক্যাটরিনা কাইফকে দেখা যেতে পারে।

আরিয়ানকে পর্দায় শেষ দেখা গেছে ‘শাহেজাদা' সিনেমায়। রোহিত ধাওয়ানের কমেডিধর্মী সিনেমাটিতে কার্তিকের বিপরীতে ছিলেন কৃতি শ্যানন। সিনেমা হিট করার জন্য ‘শাহেজাদা'তে সব মসলা থাকার পরও বক্স অফিসে ভরাডুবি হয়েছে।

আরিয়ানের হাতে আছে 'ভুলভুলাইয়া ৩' সিনেমা। গত বছর বছর বক্স অফিসে সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা হল 'ভুল ভুলাইয়া ২'।

এছাড়া বলিউডের জনপ্রিয় রোমান্টিক ফ্র্যাঞ্চাইজি 'আশিকী'র তৃতীয় কিস্তিতে কাজ করছেন আরিয়ান। সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ বসু। 'আশিকী ২' মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। সংবাদসূত্র: টাইমস অব ইন্ডিয়া

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)