২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠার ৩২ বছর উদযাপনে নাট্যকেন্দ্র

দুই দিনের অনুষ্ঠান সাজিয়েছে নাট্য সংগঠনটি।

প্রতিষ্ঠার ৩২ বছর উদযাপনে নাট্যকেন্দ্র

৩২ বছর পেরিয়ে আসা নাট্যকেন্দ্রের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 08:11 PM

Updated : 09 Oct 2022, 08:11 PM

প্রতিষ্ঠার ৩২ বছর উদযাপন করতে যাচ্ছে ‘নাট্যকেন্দ্র’; এ উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান সাজিয়েছে নাট্য সংগঠনটি।

সোম ও মঙ্গলবার দুই দিনের এই আয়োজন হবে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে। দুই সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাট্যকেন্দ্র প্রযোজিত নতুন নাটক ‘পুণ্যাহ’। বদরুজ্জামান আলমগীরের লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

নব্বই দশকে ঢাকার নাট্যাঙ্গনে পথচলা শুরু করেনাট্যকেন্দ্র। ১৯৯০ সালের ১১ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এ নাট্যদলটি। পরবর্তীকালে বেশ কিছু নাট্য প্রযোজনায় প্রশংসিত হয়েছে এ নাট্যদলটি।

তাদের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- বিচ্ছু, তুঘলক, সুখ, জেরা, হয়বদন, আরজ চরিতামৃত, প্রতিসরণ, প্রজাপতি, ডালিমকুমার, মৃত মানুষের ছায়া, দুই যে ছিল এক চাকর, বন্দুকযুদ্ধ, গাধারহাট।

‘পুণ্যাহ’ নাট্যকেন্দ্রের পঞ্চদশ প্রযোজনা। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, শেখ মাহবুবুর রহমান, রামকৃষ্ণ মিত্র হিমেল, সাইফুল, হাবিব মাসুদ, নুরে আলম নয়ন, সংগীতা চৌধুরী, ইবতেসাম মাহমুদ শ্যামা, মনামী ইসলাম কনক, শহিদুল্লাহ সবুজ, কৌশিক বিশ্বাস, সাজিদ উচ্ছাস, এস আই রাজ, ইফফাত আরা, লিনসা, ঐন্দ্রিলা, তন্ময়, রুমি প্রমুখ।

নাটকটির প্রযোজনা উপদেষ্টা তারিক আনাম খান এবং প্রযোজনা অধিকর্তা হিসেবে রয়েছেন ঝুনা চৌধুরী। আলাক পরিকল্পনা করেছেন অম্লান বিশ্বাস, পোশাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন, প্রপস পরিকল্পনায় আছেন রেফায়েত আরা এবং কোরিওগ্রাফি করেছেন প্রান্তিক দেব। মঞ্চ ও সংগীত পরিকল্পনা করেছেন ইউসুফ হাসান অর্ক।