২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পা ‘ভাষাহীন’, কেন?

একটি গিটার হাতে পেয়ে বাপ্পা অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন।

বাপ্পা ‘ভাষাহীন’, কেন?

বিশ্বখ্যাত গিটারিস্ট এরিক ক্ল্যাপ্টনের স্বাক্ষর সম্বলিত গিটার হাতে বাপ্পা মজুমদার। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 01:25 AM

Updated : 01 Sep 2022, 01:25 AM

বিশ্বখ্যাত গিটারিস্ট এরিক ক্ল্যাপ্টনের স্বাক্ষর নিজের গিটারে। সেই গিটার হাতে পাওয়ার পর উচ্ছ্বসিত বাপ্পা মজুমদার।

বাংলাদেশের এই সঙ্গীত তারকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “আমি স্তব্ধ, ভাষাহীন। আমার জীবনের শ্রেষ্ঠতম প্রাপ্তি এটি।”

বুধবার রাতে গিটারটি হাতে পাওয়ার পর অনেকক্ষণ উল্টেপাল্টে দেখেছেন বাপ্পা, অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানান তিনি।

নিজেকে এরিক ক্ল্যাপ্টনের ‘ভাব-শিষ্য’ উল্লেখ করে বাপ্পা বলেন, “যখন থেকে গিটার বাজানো শুরু করেছি, তখন থেকেই আমি এরিক ক্ল্যাপ্টনের ভাব-শিষ্য।”

Image

বাপ্পা মজুমদারের গিটারে এরিক ক্যাপ্টনের স্বাক্ষর

ইংল্যান্ডে জন্ম নেওয়া এরিক ক্ল্যাপটনকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গিটারিস্টদের একজন হিসেবে ধরে নেওয়া হয়।

বাপ্পা জানান, যুক্তরাষ্ট্রে এরিক ক্ল্যাপ্টনের সঙ্গে সম্পৃক্ত একজনের মাধ্যমে তার গিটারটিতে তার স্বাক্ষর বসেছে।

“শাহান, ইমরান আসিফ আর চৈতী আমাকে রীতিমতো সারপ্রাইজ দিয়েছে। এক মাস আগে আমার কাছ থেকে গিটারটি নিয়ে যাওয়া হয়। কেন নিচ্ছে? তখনও বুঝতে পারিনি। ওরা কিছুক্ষণ আগে গিটারটি আমার হাতে দিয়েছে। আমি স্তব্ধ হয়ে অনেকক্ষণ বসেছিলাম।”