২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমায় সতীশ, সতীশের সিনেমা

প্রথমে নেমেছিলেন অভিনয়ে, পরে পরিচালনায়ও হাত লাগিয়েছিলেন। বলিউডের সেই সতীশ কৌশিক হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে বৃহস্পতিবার পৃথিবী ছেড়ে গেলেন। ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমায় ‘ক্যালেন্ডার’ চরিত্রে অভিনয়ে সাড়া ফেলেছিলেন সতীশ। আর পরিচালনায় নাম করেন সালমান খানের জনপ্রিয় সিনেমা ‘তেরে নাম’ দিয়ে। এছাড়া ‘দিওয়ানা মাস্তানা’, ‘প্রেম’, ‘ব্রিক লেন’ সিনেমায় তার অভিনয় ছিল উল্লেখযোগ্য। অভিনয়ের জন্য দুবার ফিল্ম ফেয়ারও জেতেন তিনি। পরিচালনায় সতীশ আসেন ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ সিনেমা দিয়ে। পরে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’ সিনেমা বানান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2023, 01:41 AM

Updated : 10 Mar 2023, 01:41 AM

Image

‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমায় ‘ক্যালেন্ডার’ চরিত্রটি করে অভিনয়ে সাড়া ফেলেছিলেন সতীশ। একজন কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন তিনি

Image

ডেভিড ধাওয়ান পরিচালিত রোমান্টিক কমেডি ‘দিওয়ানা মাস্তানা’তে পাপ্পু পেগারের ভুমিকায় অভিনয় করেছিলেন সতীশ

Image

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত সতীশ কৌশিক পরিচালিত রোমান্টিক সিনেমা ‘প্রেম’ এ সঞ্জয় কাপুর ও টাবু মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এই দুজনের অভিষেকের এই সিনেমা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি

Image

মনিকা আলীর উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘ব্রিক লেন’ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন সতীশ

Image

সতীশ পরিচালনায় নাম করেন সালমান খানের সিনেমা ‘তেরে নাম’ দিয়ে। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে ভূমিকা চাওলার বিপরীতে অভিনয় করেছিলেন সালমান

Image

‘হাম আপকে দিল মে রেহেতে হ্যায়’ সিনেমায় অভিনয় করেছিলেন কাজল, অনিল কাপুর, অনুপম খের, শক্তি কাপুর, পারমিত শেঠি। সিনেমাটি পরিচালনা করেছিলেন সতীশ কৌশিক

Image

১৯৯৮ সালের তেলেগু সিনেমা ‘থলি প্রেমা’র রিমেক ‘মুঝে কুচ্ছ কেহনা হ্যায়’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে। সিনেমাটিতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছিলেন তুষার কাপুর ও কারিনা কাপুর

Image

রোমান্টিক কমেডি সিনেমা ‘সাজান চালে শ্বশুরাল’ এ অভিনয় করেছিলেন গোবিন্দ, টাবু, কারিশমা কাপুর, কাদের খান ও সতীশ কৌশিক। সিনেমাটি পরিচালনা করেন ডেভিড ধাওয়ান

Image

দেব বেনেগাল পরিচালিত ‘রোড, মুভি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভয় দেওল, সতীশ কৌশিক ও তন্নিষ্ঠা চ্যাটার্জি

Image

নাগেশ কুকুনুর পরিচালিত ‘লক্ষ্মী’তে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছিলেন সতীশ। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মোনালী ঠাকুর